Police Administration

Cyber Crime: হ্যাকারদের দাপটে অতিষ্ঠ নেট-দুনিয়া! সাইবার অপরাধীদের ঠেকাবেন কিভাবে, মেদিনীপুর কলেজে পরামর্শ বিশেষজ্ঞদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: নেট নির্ভর দুনিয়ায় ‘সাইবার ক্রাইম’ হু হু করে বেড়ে চলেছে। সাইবার প্রতারকদের খপ্পরে কে না পড়ছেন! পুলিশ, অধ্যাপক থেকে নেতা-মন্ত্রী-বিধায়ক কিংবা গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া- কমবেশি সকলেই ভুক্তভোগী। এবার, সাইবার অপরাধ ঠেকাতে বা এই ধরনের অ্যাধুনিক ‘ক্রাইম’ সম্পর্কে সমাজকে সচেতন করতে উদ্যোগী হল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর কলেজ (অটোনমাস) এবং কলেজের প্রাক্তনীদের সহায়তায় শুক্রবার কলেজেই আয়োজিত হল, ‘সাইবার সেফটি’ (Cyber Safety) সম্পর্কিত একটি সেমিনার বা আলোচনা চক্র। পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করে, বৃহত্তর সমাজে তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য আয়োজকদের। যদিও, সেমিনারে উপস্থিত পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, আগামীদিনে প্রতিটি ব্লকেই এই ধরনের সেমিনার আয়োজিত হবে।

পরামর্শ দিচ্ছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার:

প্রসঙ্গত, সাইবারক্রাইমের দাপটে অতিষ্ঠ আট থেকে আশি। কারুর সমাজ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে তো কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেউ টাকা খোয়াচ্ছেন তো কেউ সম্মান! কলেজ পড়ুয়া ছাত্রী থেকে অবসর নেওয়া অধ্যাপক, নানাভাবে প্রতারকদের খপ্পরে পড়ছেন। কতরকম ভাবে সাধারণ মানুষ সাইবার প্রতারণার শিকার হতে পারেন, তা নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয় এদিন। পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এবং সাইবার এক্সপার্ট কৃষ্ণ গোপাল মিনা। কলেজের বিবেকানন্দ হলে এই সেমিনার আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, কলেজ প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি প্রমুখ। পড়ুয়ারা জানান, এদিনের সেমিনার থেকে তাঁরা সাইবারক্রাইম এবং সাইবার সেফটি- বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাঁরা কাজে লাগাতে পারবেন।

উপস্থিত কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা সহ জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago