Midnapore

Medinipur: মেদিনীপুরের পর এবার খড়্গপুর শহরেও ই-অ্যাম্বুলেন্স! থাকবে অক্সিজেন থেকে শুরু করে আপদকালীন সমস্ত ব্যবস্থা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: দুঃস্থ ও অসহায় মানুষজনদের জন্য দিন কয়েক আগেই জেলা শহর মেদিনীপুরের বিধাননগর এলাকায় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে (মূলত সমাজকর্মী বজরংলাল আগরওয়ালের উদ্যোগে) টোটো অ্যাম্বুলেন্স বা ই-অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরেও একটি পরিবারের উদ্যোগে এবং সংগঠনের পরিচালনায় এই পরিষেবা দরিদ্র জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। খড়্গপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ওই পরিবারের তরফে শহর খড়্গপুরের অত্যন্ত পরিচিত মুখ তথা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব অনিল দাস (ওরফে, ভীম দা) বলেন, দূষণে পরিপূর্ণ খড়গপুর শহরে ব্যাটারিচালিত এই টোটো অ্যাম্বুলেন্স বা ই-অ্যাম্বুলেন্স একদিকে যেমন দূষণ কমাতে সহায়তা করবে; ঠিক তেমনই গরীব মানুষেরা সামান্য খরচেই পরিবারের অসুস্থ সদস্যকে খড়্গপুর বা মেদিনীপুরের কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন।

খড়গপুরে উদ্বোধন:

বিজ্ঞাপন (Advertisement):

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) অনিল দাসের নাতনি ত্রিধারা-র অন্নপ্রাশন উপলক্ষে দাস পরিবারের তরফে শহরবাসীর স্বার্থে এই ই-অ্যাম্বুলেন্স বা টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হয়। শহরের সুপরিচিত সামাজিক সংগঠন যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটির হাতে ৬ ফুটের এই ব্যাটারিচালিত ই-অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়। ওই সংগঠনের তরফেই এই পরিষেবা প্রদান করা হবে বা পরিচালনা করা হবে। শহরের দূষণ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তথা আমরা বামপন্থী, খড়্গপুর সংগঠনের সম্পাদক অনিল দাস জানান, দূষণে এই মুহূর্তে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে আছে রেল শহর খড়্গপুর। সেক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স শহরের দূষণ কমাতে যেমন সহায়তা করবে, ঠিক তেমনই দরিদ্র মানুষজনও উপকৃত হবেন। উল্লেখ্য যে, অনিল দাসের বাবা স্বর্গীয় অনন্ত দাস ও মা স্বর্গীয়া গৌরী দাসের স্মৃতিতে এই ‘উপহার’ তুলে দেওয়া হয় সামাজিক সংগঠন যতীন মিত্র স্মতি রক্ষা কমিটির হাতে। কমিটির তরফে শ্যামল ঘোষ বলেন, “দূষণে পরিপূর্ণ খড়গপুর শহরের বাসিন্দাদের জন্য এর থেকে ভাল উপহার আর কি হতে পারে!”

অ্যাম্বুলেন্সের সামনে অনিল দাস:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago