Midnapore

Midnapore: পালন করা হবে শহর মেদিনীপুরের জন্মোৎসব! ইতিহাসকে স্মরণ করেই উদ্যোগী সংস্কৃতি সচেতন নাগরিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: “এ শহরের কোনে কোনে নিয়ত ইতিহাস কথা বলে যায়/ বেদনায় কাঁসাই নদী, প্রার্থনা মন্দির মসজিদ গির্জায়…”! রচিত হয়েছে থিম সং। শহর মেদিনীপুরের জন্মোৎসব পালনে উদ্যোগী হয়েছেন জেলা শহর মেদিনীপুরের শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ সংস্কৃতি সচেতন নাগরিকরা। তাঁদের মধ্যেই অন্যতম বর্ষীয়ান লেখক, চিত্র পরিচালক তথা ‘উপত্যকা’ দৈনিক পত্রিকার সম্পাদক তাপস মাইতি বলেন, ১৭৮৩ সালের ২২ সেপ্টেম্বর জেলা সদর (বা, জেলা শহর) হিসেবে মেদিনীপুরের নাম ঘোষণা করা হয়। অখণ্ড মেদিনীপুর জেলার সেই মেদিনীপুর শহর এখন শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর বা জেলা শহর। তবে, প্রায় ২৪১ বছরের অতীত ইতিহাস স্মরণ করেই আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘শহর মেদিনীপুরের জন্মোৎসব’ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটির তরফে

শনিবারের সাংবাদিক বৈঠক:

এই উৎসবকে সামনে রেখেই শনিবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে জন্মোৎসব কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, ইতিহাসকে স্মরণে রেখে এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান করে ২২ সেপ্টেম্বর দিনটিকে মেদিনীপুর শহরের জন্মদিন হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই হিসেবেই এবারই প্রথম ঐতিহাসিক শহর মেদিনীপুরের জন্মোৎসব পালন করা হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর (২০২৪)।

শহরের শিল্প, সংস্কৃতি ও শিক্ষা জগতের সুপরিচিত ব্যক্তিদের উদ্যোগে ও উৎসাহে তৈরি করা হয়েছে মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটি। এদিনের সাংবাদিক বৈঠকে ওই কমিটির তরফে তাপস মাইতি, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী ভট্টাচার্য, সমীর মোহান্তি, পার্থ বাগচী, জয়ন্ত মণ্ডল, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, দেবনাথ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, ২২ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এছাড়াও, দু’দিন ধরে পুরানো দিনের গান, হারিয়ে যাওয়া যাত্রাপালা থেকে শুরু করে কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, সংবর্ধনা প্রদান প্রভৃতি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। দু’দিনের এই উৎসবে সামিল হওয়ার জন্য আপামর শহরবাসী ও জেলাবাসীকে আহ্বান জানানো হয়েছে উৎসব কমিটির তরফে। (শুনুন থিম সং👇)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago