Midnapore

Midnapore: শহর মেদিনীপুরের রাজপথে প্রতিবাদের ‘সব রং’ মিলে গেল সুবিচারের দাবিতে! ‘রাত দখল’ করে বার্তা দিল মেয়েরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: “আমি নারী, আমি মহীয়সী….!” আর জি কর কাণ্ডের বীভৎসতার প্রতিবাদে, স্বাধীনতা সংগ্রামের ‘আঁতুড়ঘর’ মেদিনীপুর শহরের ‘রাত দখল’ করল মেয়েরা। পায়ে পা মিলিয়ে ‘পথ’ হাঁটলেন ছেলেরাও। ৭৮তম স্বাধীনতার ঠিক কয়েক মুহূর্ত প্রাক্কালেই এ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, প্রদ্যোৎ, প্রভাংশু, বিমল, অনাথবন্ধু, ব্রজকিশোর, রামকৃষ্ণ-দের মেদিনীপুর। কথা ছিল রাত্রি ৯-টা থেকে রাত্রি ১২টা অবধি শহরের পঞ্চুরচকে রাত্রিযাপন করবেন মেয়েরা। কিন্তু, তার অনেক আগে থেকেই জমায়েত হতে শুরু করেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ। রাত বাড়ার সাথে সাথেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ‘নানা রঙের’ মিছিল পৌঁছয় পঞ্চুরচকে। মেয়েদের কারুর হাতে মোমবাতি কিংবা মোবাইলের আলো। আবার কারুর হাতে নারী নির্যাতন বিরোধী কিংবা ধর্ষণবিরোধী পোস্টার, ব্যানার, ফেস্টুন! আর জি কর কাণ্ডের প্রতিবাদে উঠেছে স্লোগান। ধর্ষক আর খুনিদের কঠিন শাস্তির দাবিতে উত্তাল হয়েছে জেলা শহর মেদিনীপুর।

মেদিনীপুরের রাজপথে:

প্রতিবাদের পথে:

এরপর, পঞ্চুরচক থেকে সমস্ত মিছিল একত্রিত হয়ে কালেক্টরেটের উদ্দেশ্যে পথ হাঁটা শুরু করে রাত্রি ১০টা নাগাদ। ধর্ষণ বিরোধী স্লোগানের সাথে সাথে, মুহুর্মুহু ওঠে প্রশাসনবিরোধী স্লোগানও। সব মিলিয়ে ৭৮তম স্বাধীনতার প্রাক মুহূর্তেই স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান শহর মেদিনীপুরে প্রতিবাদের ‘সব রং’ মিলেমিশে একাকার হয়ে উত্তাল করে তোলে রাজপথ! যে ‘পথে’ ওঠে একটাই দাবি- প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সঠিক তদন্ত করে ‘সুবিচার’ দিতে হবে নির্যাতিতার পরিবার সহ আপামর বঙ্গবাসীকে। সব শেষে ‘স্বাধীন’ ভারতের জাতীয় পতাকা উত্তোলন আর জাতীয় সংগীতের মধ্য দিয়ে নারী-পুরুষ নির্বিশেষে স্বাধীনতা-রক্ষার শপথের মধ্য দিয়ে শেষ হয় এদিনের ‘রাত দখল’ কর্মসূচি।

মেদিনীপুর শহরের রাজপথে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago