Midnapore

Midnapore: বাজার থেকে উধাও রসগোল্লা! ‘ছানা-বিহীন’ মিষ্টিতেই কি পুজো কাটবে মেদিনীপুরের? দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে মিষ্টিপ্রেমী সকলেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: দুধ ও ছানার দাম বাড়াতে হবে, এই দাবিতে বুধবার থেকে ‘আন্দোলন’ শুরু করেছেন ছানা ও দুগ্ধ ব্যবসায়ীরা। ছানা সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রেখে পশ্চিম মেদিনীপুর জেলা তথা মেদিনীপুর শহরের মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে তীব্র ‘অসহযোগিতা’ শুরু করেছেন তাঁরা। ফলে বুধবার (১১ অক্টোবর) থেকেই শহর থেকে উধাও হয়ে গেছে রসগোল্লা, কালাকাঁদ, কাঁচাগোল্লা, রসমালাই সহ ছানা ও ক্ষীরের তৈরী বিভিন্ন মিষ্টি। একদিকে যেমন পুজোর আগে চরম সমস্যায় পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা; ঠিক তেমনই এই সমস্ত মিষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন মেদিনীপুরবাসী। বৃহস্পতিবার তাই মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি’র মেদিনীপুর শাখার তরফে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করা হয়।

মেদিনীপুরে সাংবাদিক বৈঠক মিষ্টি ব্যবসায়ীদের:

উল্লেখ্য যে, বছরখানেক আগেই ছানার দাম বৃদ্ধি পেয়েছে। ফের এবার পুজোর আগে কেজি প্রতি ছানার দাম ৪০ টাকা এবং দুধের দাম ৮ টাকা বৃদ্ধির দাবিতে অনড় দুগ্ধ ব্যবসায়ী বা ছানা ব্যাবসায়ীরা। কিন্তু, এই মুহূর্তে তা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে দাবি করেছেন মিষ্টি ব্যবসায়ীরা। তাঁদের মতে, প্রতি বছর এভাবে দুধ ও ছানার দাম বৃদ্ধির দাবি অনৈতিক! বিশেষত, এক ধাক্কায় ছানা ও দুধের দাম যথাক্রমে কুইন্টাল প্রতি চার হাজার টাকা ও আটশো টাকা বৃদ্ধি করা কোনোমতেই সম্ভব নয়। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে একটি সাংবাদিক বৈঠক করে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মেদিনীপুর শাখার তরফে জানানো হয়েছে, “প্রয়োজনে আমরা পুজোর পর ওঁদের সাথে আলোচনা করে সামান্য দাম বৃদ্ধির বিষয়ে এগোতে পারি। তার আগে এরকমভাবে অসহযোগিতা করলে আমরা প্রথমে জেলা প্রশাসন ও পরে নবান্নের দ্বারস্থ হব।” তাঁদের এও দাবি, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়া অন্য কোথাও দুধ ও ছানার দাম এত বেশি নয়। অন্যদিকে, ছানা ব্যাবসায়ীদের অনড় মনোভাবে এই মুহূর্তে ‘রসগোল্লা-হীন’ মেদিনীপুর। পুজোর সময়ে কি হবে? আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে মেদিনীপুরের মিষ্টি-আকাশে!

মেদিনীপুরে মিষ্টি-দুশ্চিন্তা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago