Midnapore

Midnapore: প্রায় ৭ দিন হতে চললো খোঁজ নেই ছোট্ট অরণ্যের! মেদিনীপুরের গ্রামে CID আধিকারিকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ৬ দিন, ১৪৪ ঘন্টা অতিক্রান্ত। এখনও খোঁজ মিললো না জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত নেপুরা গ্রামের নিখোঁজ শিশু অরণ্য মাঝি’র। পুলিশের শত প্রচেষ্টা ব্যর্থতা হওয়ার পর, এবার মাঠে নামলো সিআইডি (CID)! আজ, মঙ্গলবার দুপুর একটা নাগাদ নেপুরাতে এসে পৌঁছয় সিআইডি’র তদন্তকারী দল। তদন্তকারী অফিসারেরা নিখোঁজ শিশুর বাবা-মা সহ পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি খতিয়ে দেখেন এলাকা।

গ্রামে সিআইডি আধিকারিকরা:

প্রসঙ্গত, গত বুধবার (২৩ নভেম্বর), বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ বাড়ির সামনের উঠোনে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকের শিশু অরণ্য মাঝি। ঘটনার ৬ দিন পরেও নিখোঁজ শিশুর হদিশ পায়নি গুরগুরিপাল থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শিশুকে খুঁজে দেওয়ার দাবিতে হয়েছে বিক্ষোভ, পথ অবরোধ। দাবি উঠেছিল সিআইডি তদন্তেরও। যদিও পুলিশের পক্ষ থেকে ড্রোন, স্নিফার ডগ সহ নানাভাবে তল্লাশি চালানো হয়েছে। জেলার প্রতিটি থানাকে অ্যালার্ট করা হয়েছে। এতসবের পরও সন্ধান পাওয়া তো দূরের কথা, কোনো সূত্র-ই মেলেনি! অবশেষে, এলাকাবাসীর দাবি মেনে নিখোঁজ শিশুর ঘটনার তদন্তে নেপুরাতে এসে পৌঁছলো সিআইডি’র দল। শুরু করলো তদন্ত।

পরিবারের সঙ্গে কথা বলছেন সিআইডি আধিকারিকরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago