Animal

Paschim Medinipur: ৬ টি পা নিয়ে জন্ম নিল বিরল বাছুর! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ৪ পায়ের বদলে ৬ পা নিয়ে জন্ম নিল বাছুর (Calf)! বিরল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধর্মা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুরের ধর্মা এলাকার বাসিন্দা অশোক দোলইয়ের একটি গর্ভবতী গাভী মঙ্গলবার সকালে শাবকের জন্ম দেয়। জন্মের পরই দেখা যায় বিরল ঘটনা। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, ২ টি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে বাছুরটি। এরপরই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় জমে ভিড়।

সেই বাছুরটি:

বাড়ির কর্তা অশোক দোলই, তাঁর স্ত্রী কাজল দোলই বলেন, ৪ পায়ের বদলে বাছুরটির শরীরে রয়েছে ৬ টি পা। অতিরিক্ত দু’টি পা শরীরের উপরের অংশে বা পিঠের কাছ থেকে বেরিয়েছে। তবে, বাকি ৪-টি পা স্বাভাবিক। যদিও, এ নিয়ে ছড়াতে শুরু করে নানা গুজব। ওই এলাকার বাসিন্দা অলক রায়, দিলীপ দোলই, দীপক রায়, কার্তিক দোলই সহ অন্যান্যরা জানান, এর আগে দাসপুর থানা এলাকায় এমন বাছুর জন্মগ্রহণের খবর শোনা যায়নি। যদিও, জন্মের পর অন্যান্য বাছুরের মতোই এই বাছুরটিও স্বাভাবিক আচরণ করছে বলে তাঁরা জানিয়েছেন। অন্যদিকে, পশু চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক ঘটনা না হলেও, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এজন্য দায়ী পলিমেলিয়া (polymelia) নামে একটি জেনেটিকাল ডিস-অর্ডার। এর ফলে যে অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় তার নাম- পায়গোমেলিয়া বা সুপার নিউরামারি অঙ্গ। পশ্চিম মেদিনীপুরের পশুপ্রেমী সংগঠনের সক্রিয় সদস্য শিবু রানা জানিয়েছেন, শুধু গরু নয়, কুকুর, বিড়াল সহ অন্যান্য পশু; এমনকি মানুষের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে। এর ফলে পশুদের ক্ষেত্রে তেমন সমস্যা হয়না বলেও জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago