Midnapore

Midnapore: বুদ্ধ জয়ন্তীতেই অবহেলায় বুদ্ধ মূর্তি! মেদিনীপুর পৌরসভার তৎপরতায় অবশেষে মালা পেলেন গৌতম বুদ্ধ

দেবনাথ মাইতি, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে:পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয় চত্বরে ঘটা করে তৈরি হয়েছিল গৌতম বুদ্ধের পূর্ণাবয়ব মূর্তি। কিছুই অভাব ছিলনা, অভাব ছিল শুধু দেখভালের। সেজন্যই মূর্তির আশেপাশে জন্মেছিল আগাছা। ধীরে ধীরে পুরো এলাকাই ঢাকা হয়ে যায় জঙ্গলে! এদিকে, মঙ্গলবার ছিল বুদ্ধ জয়ন্তী। কিন্তু, সেই দিনেও দেখা গেল না বিশাল ঘটা করে তৈরি হওয়া বুদ্ধ মূর্তির প্রতি জেলা প্রশাসনের কোন আকর্ষণ! দপ্তরের এক আধিকারিক কে জানানো হলে বিষয়টি নিয়ে বলেন, “রবিবার ছুটির দিন। আর সোমবার বুদ্ধ জয়ন্তী। সেজন্য-ও অফিস ছুটি। তাই, অফিসের কোনো স্টাফ না থাকায় মূর্তিটিতে কোন মালা দেওয়া যায়নি। তবে, ঝোপঝাড় কেটে দেওয়া উচিত ছিল! যেটা আমাদের অত্যন্ত ভুল হয়েছে।”

পৌর প্রধানের উদ্যোগে মালা দেওয়া হল গৌতম বুদ্ধের পূর্ণাবয়ব মূর্তি-তে :

প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুয়েক হল জেলাশাসকের কার্যালয় চত্বরে এই বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, সৌন্দর্যায়নের অংশ হিসেবে। এদিকে, যে বুদ্ধ পূর্ণিমার জন্য সরকারি কর্মচারীরা ছুটি উপভোগ করছেন, সেই বুদ্ধদেবের মূর্তিটি রয়েছে অবহেলায়। এই বিষয়টি মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের কানে যেতেই আবর্জনা বিভাগের পুর পারিষদ সুসময় মুখার্জি ও আবর্জনা দপ্তরের আধিকারিক শৈবাল গিরি-কে নিয়ে তিনি পৌঁছে যান মূর্তির কাছে। দু’জন শ্রমিককে দিয়ে পরিষ্কার করা হয়, কাটা হয় ঝোপ ঝাড়, আগাছা। পরিষ্কার করার পর, সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।‌ পৌরপ্রধান বলেন, “এখানে এত সুন্দর বৌদ্ধ মূর্তি আছে, এটা অনেকেরই অজানা! জানলে হয়তো এই মূর্তি-টি অবহেলায় থাকতো না। তবে, এবার থেকে মূর্তিটির যত্ন নেওয়া হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago