Police Administration

Kharagpur: খড়্গপুরবাসী নিশ্চিন্তে বেড়াতে যান, বাড়ির উপর নজর রাখবে পুলিশ! চুরি আটকাতে অভিনব উদ্যোগ টাউন থানার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: দুষ্কৃতীদের দাপটে ৫ মিনিটের জন্যও বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না! সোনা-দানা, টাকা-কড়ি হাওয়া করে দিচ্ছে দুষ্কৃতীরা। সম্প্রতি, একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় মুখ পুড়েছে পুলিশের! তাই, এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল খড়্গপুর টাউন থানার পুলিশ। খড়্গপুর বাসী যদি দিনকয়েকের জন্য বাড়ির বাইরে কোথাও যেতে চান, তবে নিশ্চিন্তে যেতে পারেন! কিন্তু, যাওয়ার আগে জানিয়ে যেতে হবে পুলিশকে। খড়্গপুর টাউন থানায় জানানো হলে, পুলিশ ওই কদিনের জন্য তাঁর বাড়িতে লাগিয়ে দেবে সিসিটিভি (CCTV)। আর, তার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রতিমুহূর্তে নজর রাখবে ওই বাড়ির উপর। সোমবার এমনটাই জানিয়েছেন খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দোপাধ্যায়।

আইসি বিশ্বরঞ্জন বন্দোপাধ্যায়:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরে দুষ্কৃতীদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি, ১০ মিনিটের জন্য বাড়ির বাইরে যাওয়া এক রেলকর্মীর বাড়ি থেকে চুরি হয়েছে সোনা দানা। অন্যদিকে, অলিতে-গলিতে, রাস্তাঘাটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। যদিও, বেশ কিছু ক্ষেত্রে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে এবং উদ্ধার করেছে খোওয়া যাওয়া সোনাদানা বা জিনিসপত্র। তবে, সবক্ষেত্রে হয়তো সাফল্য আসছে না! তাই, এবার অভিনব উদ্যোগ নিল পুলিশ। বাড়ির বাইরে অন্যত্র কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে জানাতে হবে পুলিশকে। পুলিশ ওই বাড়িতে লাগাবে সিসিটিভি। আর, তারপরেও যদি চুরি হয়, তবে সিসিটিভি ফুটেজ দেখে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারবে পুলিশ। আপাতত পুলিশের এই উদ্যোগে খুশি খড়্গপুর বাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago