Midnapore

Midnapore: সহজযোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন; মেদিনীপুর-খড়্গপুর-ঘাটালে ধ্যান সমাবেশ ও ভজন সন্ধ্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর (২০২৪) পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল সহ পূর্ব মেদিনীপুরের কাঁথি, বাঁকুড়ার বিষ্ণুপুরে হবে শ্রী মাতাজি নির্মলা দেবী (Shri Mataji Nirmala Devi) প্রণীত সহজযোগের ‘ধ্যান সমাবেশ ও ভজন সন্ধ্যা’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন সহজ যোগীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণের মধ্য দিয়ে জীবনকে সহজ-সুন্দর পথে চালিত করার পদ্ধতি হলো সহজ যোগ। ‘সহ’ অর্থাৎ নিজের মধ্যেই, ‘জ’ অর্থাৎ জন্ম থেকেই প্রাপ্ত। অর্থাৎ, যা ‘সহজাত’, তাই হলো ‘সহজ’। বিংশ শতাব্দীর শেষে এবং একবিংশ শতকের শুরুতে অন্তর্নিহিত শক্তি জাগরণের ‘সহজ যোগ’ (Sahaja Yoga) পদ্ধতি বিশ্বের বিভিন্ন প্রান্তে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, তিনি শ্রী মাতাজি নির্মলা দেবী (বা, নির্মলা শ্রীবাস্তব)। চর্যাপদের যুগেও (খ্রিস্টিয় দশম-দ্বাদশ শতাব্দী) সিদ্ধাচার্যরা এই ‘সহজ সাধনা’ বা ‘সহজসুখ’ এর কথা বলেছিলেন।

মেদিনীপুর শহরের গান্ধীঘাটের ‘সহজযোগ’ আশ্রম :

১৯২৩ খ্রিস্টাব্দের ২১ মার্চ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার এক স্বনামধন্য ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নির্মলা শ্রীবাস্তব (Shri Mataji Nirmala Devi)। জীবদ্দশায় ভারত ছাড়াও আমেরিকা, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া প্রভৃতি অজস্র দেশে তিনি তাঁর এই সহজযোগ পদ্ধতি ছড়িয়ে দিয়েছিলেন। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি ইতালিতে তিনি পরলোকগমন করেন। তবে তাঁর সেই পথ ও পদ্ধতি অবলম্বন করে সহজ যোগীরা (Sahaja Yogi) আজও মানুষকে সুস্থ ও সুন্দর রাখার জন্য এবং ঐশ্বরিক অনুভূতি লাভের জন্য ‘সহজযোগ’ প্রচার করে চলেছেন। সহজ যোগীরা বলেন, শরীরের অভ্যন্তরের ‘কুন্ডলিনী শক্তি’-র জাগরণ ঘটালেই আত্মার প্রকৃত শক্তি জাগরিত হয় এবং ঈশ্বরের সাথে একাকার হয়ে থাকা যায়। সেই সঙ্গে সুস্থ, সবল ও চাপহীন থাকা যায়। নেশামুক্ত, স্বাস্থ্যসমৃদ্ধ ভারসাম্যপূর্ণ ও চাপমুক্ত জীবন যাপন করতে হলে ‘সহজযোগ’-র আশ্রয় নেওয়া প্রয়োজন বলেও তাঁরা মনে করেন। বর্তমানে ভারত সহ ১৪০টিরও বেশি দেশে অগণিত মানুষ এই ধ্যান পদ্ধতি অভ্যাস করে উপকৃত হচ্ছেন। এই ‘সহজ যোগ’ সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ। আগামী ২৪ অক্টোবর জেলা শহর মেদিনীপুরের গান্ধীঘাট সংলগ্ন সহজযোগ আশ্রমে বিকেল ৪টা থেকে হবে এই সহজযোগ ধ্যান সমাবেশ ও ভজন সন্ধ্যা। ফ্রান্স, কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন সহজ যোগীরা। ২৫ অক্টোবর ঘাটালের কুশপাতার সৃষ্টি গেস্ট হাউসে হবে এই অনুষ্ঠান। খড়্গপুর, বিষ্ণুপুর (বাঁকুড়া) সহ অন্যান্য জায়গাতেও এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সম্পূর্ণ বিনামূল্যে ‘সহজ যোগ’ সম্পর্কে ধারণা লাভ করা ছাড়াও, ‘ভজন’ উপভোগ করতে পারবেন উৎসাহীরা।

মেদিনীপুরের সহজযোগ আশ্রমে হবে অনুষ্ঠান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago