Midnapore

Midnapore: মন্দিরে-মাজারে প্রার্থনা করে প্রচার শুরু সুজয়ের! জানিয়ে দিলেন নিজের ইলেকশন এজেন্টের নাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর:একসময় মেদিনীপুরের প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির ইলেকশন এজেন্ট ছিলেন। এবার নিজেই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। তাঁর ইলেকশন এজেন্ট কে হবেন? প্রশ্নটা ঘোরাফেরা করছে রবিবার থেকেই। সোমবার সুজয় জানিয়ে দিলেন, তাঁর ইলেকশন এজেন্ট হতে চলেছেন মেদিনীপুর শহরের ১৭নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের আইনজীবী সেলের নেতা মৃণাল কান্তি চৌধুরী (কালো দা)। মেদিনীপুর জেলা আদালতের এপিপি পদেও রয়েছেন মৃণাল। উল্লেখ্য যে, এই মুহূর্তে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মৃণাল চৌধুরীর মেয়ে নম্রতা চৌধুরী। তিনিও সুজয়-ঘনিষ্ঠ কাউন্সিলর হিসেবেই শহরে পরিচিত। চলতি সপ্তাহের ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার (শেষ দিন ২৫ অক্টোবর) মনোনয়ন জমা দেবেন বলেও এদিন জানিয়েছেন সুজয়।

প্রচারে সুজয় হাজরা:

অন্যদিকে, সোমবার সকালে মাজারে চাদর চড়িয়ে, মন্দিরে পুজো দিয়ে জোরকদমে প্রচার শুরু করেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। সোমবার সকালে প্রথমে ২৩নং ওয়ার্ডের দেওয়ানবাবার চকের মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা এবারের উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা। দেওয়ানবাবার মাঠে কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণের জন্য ফুটবল খেলাতেও মাতেন দক্ষ ক্রীড়া সংগঠক ও সিএবি-র জেলা প্রতিনিধি সুজয়। এরপরই, নিজের ২২নং ওয়ার্ডের কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন তিনি। তারপর ওই ওয়ার্ডেরই আরও একাধিক মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি চলে যান ১৯নং ওয়ার্ডের বুড়ো শিব মন্দিরে। এই পুরো প্রচার পর্বে তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা-র সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী তথা ২২নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রানী দাস, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় সহ অসংখ্য তৃণমূল কর্মী তথা ছাত্র-যুব নেতৃত্বরা। নিজের চেনা গড়ে হাসিমুখে জনসংযোগ করতে করতে এগিয়ে যান সুজয়। পেছনে ব্যান্ড পার্টি। ‘ঘরের ছেলে’ প্রার্থী হওয়ায় যেন উৎসবের মেজাজ! সুজয় বলেন, “মানুষের উচ্ছ্বাস দেখেই বুঝতে পারছেন, ফলাফল কি হতে চলেছে!”

সস্ত্রীক মন্দিরে পুজো দিলেন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago