Midnapore

প্রায় ১৫ জনকে কামড় দেওয়া মেদিনীপুর কলেজ মাঠের “অসুস্থ” কুকুর’টিকে উদ্ধার করলো শহরের পশু প্রেমীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ আগস্ট: জেলা শহর মেদিনীপুরের বিখ্যাত কলেজ কলেজিয়েট ময়দানে গত কয়েকদিন ধরে একটি অসুস্থ কুকুর (Dippy Dog) প্রায় ১৪-১৫ জনকে কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে ঘুরতে আসা বা হাঁটাহাঁটি করতে আসা অন্যান্যদের মধ্যে। এরপর স্থানীয়রা খবর দেন, মেদিনীপুর স্ট্রিট অ্যানিমেল লাভার্স সোসাইটিকে। সোমবার দুপুরে সোসাইটির সদস্যরা ঘুমের ওষুধ ও কুকুর ধরার জাল নিয়ে মাঠে আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর বাচ্চা কুকুরটিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁরা।

অসুস্থ কুকুর-টিকে উদ্ধার করা চলছে :

দেবরাজ চক্রবর্তী’র নেতৃত্বে উদ্ধারকার্য :

এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক জানান, “সোমবার সন্ধ্যা নাগাদ কলেজ মাঠে বসছ আছি, এমন সময় দেখি একটু দূরে একটা কুকুর বসে আছে, হটাৎ তার পাস দিয়ে বাইক নিয়ে দুটি ছেলেগেলে পিছনে বসে থাকা ছেলেটিকে কামড় দেয় পিছন থেকে। ওদের সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। তারপর, আরো একজনকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ফোন করলাম পশুপ্রেমী সংগঠনের রিক দা’কে। সকালে সুমন জানা দাদা ফোন করে জানায় কলেজ মাঠে কুকুরটা প্রায় ১০ জনের মতো লোককে কামড় দিয়েছে। তৎক্ষণাৎ গিয়ে ব্যাপারটা দেখি আমার সামনেই ৩ জনকে কামড় দিয়েছে। কুকুরটাকে বিস্কুট খাওয়ানো হলো। তারপর বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করা হলো। ফোন করলাম সর্প বন্ধু দেবরাজ দা’কে। দেবরাজ দা ও কিছুক্ষণ পরে শিবু দা, রিক দা, রিমা দি, অদিতি দি ও ববি এরা সবাই এসে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে ও ধরে নিয়ে যায় কুকুর’টিকে।”
***আপডেট : অসুস্থ কুকুর-টিকে পৌঁছে দেওয়া হয় মেদিনীপুর শহরের শরৎপল্লী-তে অবস্থিত “আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি”র রেসকিউ সেন্টারে। সেখানেই কুকুরটির চিকিৎসা ও সেবা চলছে বলে জানিয়েছেন সংস্থা’র তরফে অদিতি সেন।

প্রথমে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয় :

তারপর ধরা হলো :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago