Police Administration

যেন অমিতাভ বচ্চনের “খাকি” সিনেমা! এখনও নিখোঁজ পুলিশ ভ্যান থেকে পালানো মেদিনীপুর জেলের দুই বন্দি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: ঠিক যেন অমিতাভ বচ্চন-তুষার কাপুরের “খাকি” (Khakee) হিন্দি সিনেমা! তবে, সেখানে সুপরিকল্পিতভাবে এনকাউন্টার করা হয়েছিল সিনেমার “ভিলেন” অজয় দেবগণ’কে; এখানে অবশ্য তা হয়নি! ফল স্বরূপ এখনও নিখোঁজ মেদিনীপুর সেন্ট্রাল জেলের দুই আসামী, যাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল তমলুক সেন্ট্রাল জেলে। প্রচণ্ড যানজটের সুযোগ নিয়ে, ওই ভ্যানের জানলার রড বাঁকিয়ে দুই আসামী চম্পট দেয় বলে অভিযোগ। যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে! খালি হাতে বন্দিরা কী ভাবে জানলার রড বাঁকাল, তা নিয়েই রহস্য দানা বেঁধেছে।

এভাবেই প্রিজন ভ্যানের জানালা’র রড বাঁকিয়ে পালিয়ে গেল দুই বন্দি :

সূত্রের খবর অনুযায়ী, কড়া পাহারায় মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে দুই আসামী’কে নিয়ে যাওয়া হচ্ছিল তমলুক আদালতে। সেই সময়ই পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় দুই বন্দি। প্রসঙ্গত, মাদক পাচার-কাণ্ডে গত বছর হলদিয়া থেকে গ্রেফতার করা হয় অনিমেষ বেরা এবং বিশাল দাসকে। তমলুক আদালতে মামলাটি ওঠে। তবে সেখানকার জেলে জায়গা না থাকায়, দু’জনকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে সেখান থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। কিন্তু, তমলুকে ঢোকার মুখে যানজটে আটকে যায় পুলিশের ভ্যান! পুলিশকর্মীরা যখন এসব নিয়ে ব্যস্ত, তখনই ভ্যানের জানলার রড বাঁকিয়ে, সেখান দিয়ে গলে ওই দুই বন্দি পালিয়ে যায় বলে অভিযোগ! পুলিশ জানিয়েছে, অনিমেষ এবং বিশাল জানলা দিয়ে লাফ দিতেই টনক নড়ে তাদের। তাদের ধাওয়া করা হয়। কিন্তু, রাস্তায় ভিড় থাকায় বেশিক্ষণ তাদের ধাওয়া করা যায়নি। সেই সুযোগে দুই আসামী উধাও হয়ে যায়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “ভ্যানের জানালা গলে পালিয়েছে দুই বন্দি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এখনও দুই আসামী’র খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে।

খাকি সিনেমা (Khakee Cinema) – প্রতীকী ও সংগৃহীত ছবি

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago