Midnapore

কোতোয়ালী থানার মানবিক মুখ দেখলো মেদিনীপুরবাসী! শহরের মৃতপ্রায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন পুলিশকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার মানবিক মুখ দেখলো শহরবাসী। জেলা শহর মেদিনীপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় গত কয়েকদিন ধরে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকা এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। সোমবার পুলিশ কর্মীরা যখন স্বতঃপ্রণোদিত হয়ে এই উদ্ধার কাজে হাত লাগালেন, পথচারী ও দোকানদাররা মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখলেন! মনে মনে তাঁরা স্যালুটও করলেন এস আই উৎপল ব্যানার্জি সহ কোতোয়ালী থানার চার পুলিশ কর্মীর উদ্দেশ্যে।

মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে মৃতপ্রায় বৃদ্ধ :

প্রসঙ্গত উল্লেখ্য, মহাত্মা গান্ধী মূর্তি সংলগ্ন এই গান্ধী মোড় এলাকায়, একটি গাছের তলায় গত কয়েকদিন ধরেই অজ্ঞাত পরিচয় ওই অসুস্থ বৃদ্ধ (বয়স আনুমানিক ৬৫-৭০) শুয়েছিলেন। পরনে শতচ্ছিন্ন পোশাক, উস্কোখুস্কো চুল, দীর্ঘদিন ভালোভাবে খেতে না পাওয়ায় হারিয়েছিলেন হাঁটাচলার শক্তিও! ওখানে আসা লোকজন বা দোকানদারদের যার যখন মনে হত, জল ও বিস্কুট খেতে দিতেন। এমনটাই জানালেন স্থানীয়রা। এরপর, আজ সকালে ওই বৃদ্ধ প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ওখানে পড়েছিলেন। স্থানীয়রা ভেবেছিলেন, ওই বৃদ্ধ মারা গেছেন! তাই, খবর দিয়েছিলেন কোতোয়ালী থানায়। কোতোয়ালী থানা থেকে গাড়ি নিয়ে আসা হয়, বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে বলে। কিন্তু, সেখানে এসে তাঁরা বুঝতে পারেন, বৃদ্ধ মার যাননি, তবে অসুস্থ ও মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন। এরপর, তাঁকে জল ও একটু বিস্কুট খাওয়ানো হয়। তারপরই তাঁরা ওই গাড়িতে করেই বৃদ্ধ-কে তুলে নিয়ে গিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বৃদ্ধের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা। তবে, কয়কেজন দোকানদার বললেন, মেদিনীপুর শহরেরই বাসিন্দা। হয়তো বাড়িতে কেউ নেই কিংবা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে! তবে, পুলিশ কর্মীদের মানবিকতায় তাঁরা মুগ্ধ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago