Politics

বাবুলের ভোলবদলের দিনই খড়্গপুরে দাঁড়িয়ে দিলীপের “উল্টো” সুরে হিরণ! রেলের কাজের সমালোচনা করে “মানুষের” পাশে থাকার বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: “বঙ্গে বিজেপির শেষের শুরু”! তৃণমূলের এই কথাটাই কি আক্ষরিক অর্থে ফলে যেতে চলেছে? সাম্প্রতিক রাজনীতির গতি-প্রকৃতি অন্তত সেরকমই কিছু ইঙ্গিত করছে। বিজেপির জনপ্রিয় সাংসদ ও প্রাক্তন মন্ত্রী আজই তৃণমূলে যোগদান করেছেন। ৩১ জুলাই বলেছিলেন ‘রাজনীতি’ ছাড়ছেন, বাস্তবে তিনি ‘বিজেপি’ ছাড়লেন। বাংলায় ‘কাজ করার জন্য’ যোগ দিলেন শাসকদলে! তাঁকে সসম্মানে বরণ করে নেওয়াই শুধু নয়, আগামীদিনে বাংলায় ‘বড় দায়িত্ব’ দিতে চলেছে তৃণমূল! আর, এদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গড়’ হিসেবে পরিচিত রেলশহর খড়্গপুরে দাঁড়িয়ে প্রকারান্তরে তাঁর বিরোধিতা করলেন খড়্গপুর সদরের জনপ্রিয় বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে, রেলের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের কাজের সমালোচনা করে “মানুষের পাশে থাকার” ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন! বললেন, “ভারতীয় রেলের আমি সমালোচনা করবনা। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও অত্যন্ত সজ্জন ও ভালো মানুষ। তিনি আমাকে বলছেন, বাংলার জন্য ভালো কাজ করতে চান। কিন্তু, রেলের যে অফিসাররা এখানে ফুট ওভার ব্রিজের কাজ করাচ্ছেন শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা না করে, গরিব মানুষদের উচ্ছেদ করে, তার বিরোধিতা না করে পারছিনা! এখানে, রেলের বড় কাজ চলছে, অথচ কোন অফিসার বা ইঞ্জিনিয়ারদের দেখা নেই। শ্রমিকদের মাথায় হেলমেট নেই। অথচ প্রতিদিন নানা দুর্ঘটনা ঘটে চলেছে! কিছু দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে, কিছুদের রেখে দেওয়া হয়েছে! এইভাবে কি উন্নয়নের কাজ হয়? আমি খড়্গপুরের সকল মানুষের বিধায়ক। তাই, সকল মানুষের পাশে থাকা আমার কর্তব্য। মানুষের পাশে যারা থাকবে না, আগামী দিনে মানুষও তাদের পাশে থাকবে না!”

শ্রমিকদের সঙ্গে বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় :

প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই রেলের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করে গিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। খড়্গপুর শহরে রেলের পক্ষ থেকে যে তিনটি ওভারব্রিজ করা হচ্ছে, তা পুজোর আগেই উদ্বোধন করার ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন তিনি। খড়্গপুর শাখার ডি এর এম’এর কাজে খুশি হয়ে তাঁর প্রশংসা করেছিলেন। শনিবার তাঁর ঠিক উল্টো সুরেই রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাজের সমালোচনা করে “সাধারণ মানুষের পাশে থাকার” বার্তা দিলেন বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়! তবে কি, সুকৌশলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘বিরোধিতা’ করে তিনিও কোনো ইঙ্গিত দিতে চাইলেন, জল্পনা শুরু রাজনৈতিক মহলে! এ নিয়ে হিরণের প্রশংসা করে, বিজেপি-কে বিঁধতে ছাড়লেন না তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন, “হিরণ চট্টোপাধ্যায়ের কথা শুনে ভালো লাগলো। সত্যি কথা বলেছেন, মানুষের পাশে থাকার কথা বলেছেন! আর, তাঁর এই মানসিকতার সঙ্গে বিজেপি দল বা তাদের রাজ্য সভাপতির মিল হবেনা কোনও দিনই। সেজন্যই রেলের অন্যায় আর দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছেন মেদিনীপুরের সাংসদ। যাক ভালো লাগলো তাঁর দলেরই বিধায়ক অন্তত সত্যটা বুঝতে পারলেন এবং জনসমক্ষে তুলে ধরলেন। প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানের দিনই, খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের এই মন্তব্য প্রমাণ করছে, আগামীদিনে ‌বাংলায় বিজেপির অস্তিত্ব বলে কিছু থাকবেনা!”

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago