Midnapore

Medinipur: মেদিনীপুর-ঘাটাল-ঝাড়গ্রামে সবুজ ঝড়! কোনো মতে ‘গড়’ রক্ষা করতে চলেছেন শুভেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অখণ্ড মেদিনীপুরেও এবার ‘সবুজ ঝড়’! ঘাটাল লোকসভা আসনে ১ লক্ষ ৬০ হাজার ভোটে এগিয়ে, জয়ের পথে পা বাড়িয়েছেন ‘বিদায়ী’ সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। ঝাড়গ্রাম লোকসভা আসনে ১ লক্ষ ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ ‘খেরোয়াল’ সোরেন। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা আসনে প্রায় ৩১ হাজারের বেশি ভোটে এগিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। খড়্গপুর শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের ‘সবুজ’ আবিরে আরও সজীব হয়ে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, “এই জয় দিদির উন্নয়নের জয়। আমাদের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমের জয়। বাংলার মানুষ বঞ্চনার জবাব দিয়েছেন ইভিএমে!”

মমতা-অভিষেকেই আস্থা:

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক আসনে যথাক্রমে ১১ হাজার ও ৩৩ হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত অধিকারী-গড় রক্ষিত হয় কিনা, সেদিকেই তাকিয়ে আপামর মেদিনীপুরবাসী! এদিকে, গোটা রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই জয়ী হয়েছে আসানসোল (শত্রুঘ্ন সিনহা) আসনে। ১২টি আসনে এগিয়ে আছে বিজেপি। শুধুমাত্র, মালদহ (দক্ষিণ) আসনে আসনে এগিয়ে আছে কংগ্রেস। সারা দেশে ২৯৫ (৫৪৩-র মধ্যে)টি আসনে এগিয়ে আছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট। কংগ্রেস সহ INDIA জোট এগিয়ে ২৩০টি আসনে। (ছবি: ইন্দ্রনীল রায়)

খড়গপুরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago