Midnapore

Midnapore: উদ্ধার হয়েছিল খড়্গপুর স্টেশন থেকে, মেদিনীপুরের হোম থেকে ‘মা’ চেরির হাত ধরে বার্সেলোনা পাড়ি দিল ছোট্ট সোম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: সোমবার (৮ জুলাই)-ই ‘মা’ চেরির হাত ধরে স্পেনের বার্সেলোনা (Barcelona) পাড়ি দিল ছোট্ট সোম। গত বছর এপ্রিল মাসে (২০২৩-র ২৪ এপ্রিল) খড়্গপুর স্টেশন RPF এবং GRP-র তৎপরতায় উদ্ধার করা হয়েছিল বছর পাঁচেকের ফুটফুটে সোম-কে। তার ঠিকানা বা পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ-প্রশাসনের তরফে। তাই, গত এক বছর ধরে জেলা শহর মেদিনীপুরের রাঙামাটিতে অবস্থিত সরকারি হোমে (বিদ্যাসাগর বালিকা ভবনে)-ই মানুষ হচ্ছিল ছোট্ট সোম। এখন তার বয়স ৬ বছর ৩ মাস। গত (২০২৩ সালের)সেপ্টেম্বর মাসে স্পেনের বার্সেলোনার বাসিন্দা, পেশায় একটি কোম্পানির ডিরেক্টর চেরি ওরফে মেরিটেক্সেল রোসিচ গিমেজ তাঁকে দত্তক নেওয়ার আবেদন জানিয়েছিলেন সমস্ত নিয়ম মেনে। তাঁর সেই আবেদন সরকারিভাবে অ্যাপ্রুভাল বা অনুমোদন পাওয়ার পর, আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী-র উপস্থিতিতে বিদ্যাসাগর বালিকা ভবনের আধিকারিকদের তরফে সোম-কে তুলে দেওয়া হয় ‘সিঙ্গেল মাদার’ চেরি’র হাতে।

চেরির সঙ্গে সোম:

উল্লেখ্য যে, নিয়ম মেনে সরকারি পোর্টালে শিশুটির বিস্তারিত বিবরণ দেওয়া হয়। গত বছর (২০২৩) সেপ্টেম্বর মাসে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেন বার্সেলোনার বছর ৪৭-র ওই মহিলা (মেরিটেক্সেল রোসিচ গিমেজ)। অথোরাইজড ফরেন অ্যাডপশন এজেন্সি (AFAA)- র মাধ্যমে যোগাযোগ হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে। এরপর, ‘সিঙ্গল মাদার’ চেরির বিষয়ে সমস্ত খোঁজখবর নেওয়ার পর, ভিসা তৈরি করা হয় শিশুটির। সোমবার মেদিনীপুর শহরে জেলাশাসকের কার্যালয়ে পৌঁছন চেরি। সরকারি সমস্ত প্রক্রিয়া মেনে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী শিশুটির ভিসা সহ সমস্ত কাগজ ওই মহিলার হাতে তুলে দেন। সোম-কে কোলে নিয়ে ‘মা’ চেরি বলেন, ‘‘খুবই ভাল লাগছে। আমার বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তাঁদের সঙ্গেই থাকবে আমার সন্তান। ওকে স্পেনের স্কুলে ভর্তি করব। পড়াশুনা করে বড় হবে। দেখভালে কোনও খামতি থাকবে না।”

জেলাশাসকের কার্যালয়ে:

জেলাশাসক খুরশিদ আলী কাদেরী বলেন, “আশা করছি শিশুটির ভবিষ্যত সুনিশ্চিত ও সুন্দর হবে। মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন থেকে এখনও পর্যন্ত ৬২টি শিশুকে দত্তক দেওয়া হল। দেশের মধ্যে ৪১টি শিশু দত্তক নেওয়া হয়েছে। ৬টি শিশুকে দত্তক নিয়েছেন বিদেশিরা। এখনও সরকারি হোমে ৬-টি শিশু রয়েছে।’’ তাঁর সংযোজন, ‘‘শুধু শিশুদের দত্তক দেওয়াই নয়, তাদের দেখভালেও নজরদারি চালানো হয় প্রশাসনের তরফে।’’ তিনি এও মনে করিয়ে দেন, চলতি বছরের জানুয়ারি (১৫ জানুয়ারি) মাসেই সাড়ে তিন বছরের একটি শিশু-কে দত্তক নিয়েছিলেন ইটালির এক দম্পতি। এবার, স্পেন পাড়ি দিচ্ছে ছোট্ট সোম।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরী-র সঙ্গে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago