Midnapore

Midnapore: স্বামীর ‘প্রথম’ ভোট-যুদ্ধে বিশ্বস্ত ‘সৈনিক’ স্ত্রী! মেদিনীপুরে সুজয়ের প্রচারে নজর কাড়ছেন মৌসুমী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: নিজে ‘সেনাপতি’ হিসেবে নেতৃত্ব দিয়েছেন একের পর এক ভোট-যুদ্ধে। এবার সম্মুখসমরে সেই সুজয় হাজরা-ই। তিনি জেলা তৃণমূলের সভাপতি। আবার, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীও। আর, স্বামী’র ‘প্রথম’ এই ভোট-যুদ্ধে বিশ্বস্ত ‘সৈনিক’ তথা অন্যতম এক ‘সেনাপতি’ হিসবে লড়াইয়ের ময়দানে স্ত্রী মৌসুমী হাজরা। গত ২০ অক্টোবর নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করে চলেছেন মেদিনীপুর পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী। বুধবার ঘোষিত নির্বাচন কমিটিতেও মেদিনীপুর পৌরসভার একজন কাউন্সিলর হিসেবে জায়গা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালেও দলের প্রচারপত্র হাতে মেদিনীপুর শহরের মিঞাবাজার এলাকায় স্বামী অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা-র সমর্থনে ভোট-প্রার্থনা করেন মৌসুমী। মিঞাবাজারের বিভিন্ন দোকানপাট এবং সবজির বাজারে দলীয় প্রার্থী সুজয় হাজরা-র সমর্থনে প্রচার করেন মৌসুমী। সেই সঙ্গে ওই এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতেও সুজয়ের সমর্থনে ভোট প্রার্থনা করেন মৌসুমী। মৌসুমীর সঙ্গে ছিলেন ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও।

বিজ্ঞাপন (Advertisement):

প্রচারে মৌসুমী:

মৌসুমী জানান, “সকলের কাছেই পৌঁছনোর চেষ্টা করছি। বলছি, তাঁদের ঘরের ছেলে, এতদিনের সুখ-দুঃখের সাথী সুজয় হাজরা-ই এবার দিদির মনোনীত প্রার্থী হয়েছেন। তাই কোনও ভুল যেন না হয়! সুজয় বাবুকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে।” চরম ব্যস্ততার মধ্যেও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সুজয় বলেন, “স্বামীর জন্য এটা বলা ঠিক নয়; বলুন দলের একজন একনিষ্ঠ কর্মী ও সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ২২নং নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা। সঙ্গে এটাও বলতে চাই, শুধু মৌসুমী নন; প্রত্যন্ত জঙ্গলমহল থেকে শহর মেদিনীপুর- দলের একনিষ্ঠ সকল কর্মী তথা দিদির সৈনিকরা জান-কবুল লড়াই চালাচ্ছেন।” দলের নির্বাচনী কমিটি সম্পর্কে সুজয় বলেন, “স্বাভাবিকভাবেই কমিটির চেয়ারম্যান হয়েছেন, এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা আমাদের সকলের প্রিয় ও দিদির সবথেকে পুরানো সৈনিক দীনেন রায়। কমিটিতে আছেন জেলা কমিটির সকল সদস্য এবং ফ্রন্টাল অর্গানাইজেশনের সভাপতি সহ-সভাপতিরা। আছেন ব্লক সভাপতি, ওয়ার্ড সভাপতি থেকে কাউন্সিলর ও জনপ্রতিনিধিরাও।”

জোরদার প্রচার মৌসুমী হাজরার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago