Recent

Midnapore: যৌন নির্যাতন, শিশু পাচার ও বাল্যবিবাহ রুখতে কর্মশালা শালবনীতে; নিজের লড়াইয়ের কথা শোনালেন বিচারক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: শিশুদের যৌন নির্যাতন বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস; শিশু পাচার বা চাইল্ড ট্রাফিকিং এবং বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে শালবনীর JSW সিমেন্ট কর্তৃপক্ষের উদ্যোগে এবং স্থানীয় ‘চ্যাপলিন ক্লাব’-র পরিচালনায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পালইবনি গ্রামে একটি আলোচনা সভা বা কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেদনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ শহিদ পারভেজ, উলুবেড়িয়া কোর্টের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান, JSW সিমেন্ট কর্তৃপক্ষের CSR বিভাগের সিনিয়র ম্যানেজার অতনু চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মহঃ সেরিফ মোল্লা, DLSA-র আইনজীবী অঙ্কুর কর্মকার, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা, স্থানীয় উপপ্রধান সন্তু দোলই, স্থানীয় স্বাস্থ্যকর্মী রিনা সিংহ প্রমুখ।

কর্মশালায় উপস্থিত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান:

এই কর্মশালায় মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। মেয়েদের শিক্ষা অর্জনের গুরুত্ব এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান। নিজের জীবনে আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তিনি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তা তুলে ধরেন উলুবেড়িয়া কোর্টের এই সিভিল জজ। এই কর্মশালায় উপস্থিত প্রত্যন্ত পালইবনি গ্রামের কিশোরী তথা নাবালিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমিও আপনাদের মতই একটি সাধারণ পরিবার থেকেই উঠে এসেছি। এমন একটা সময় গেছে বছরে একটি জামা (যা ঈদের সময় কেনা হত) এবং একটি জুতো পরেই কেটেছে। তবে, কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হইনি, সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবারের উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। তাই চেষ্টা করলে তোমরাও পারবে।” এছাড়াও, মেয়েদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন উপস্থিত বিচারক ও আইনজীবীরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়ে বার্তা দেন JSW সিমেন্ট লিমিটেডের আধিকারিকরা। এই আয়োজন সফল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ‘চ্যাপলিন ক্লাব’।

উপস্থিত নাবালিকারা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago