Midnapore

Midnapore: “নাটক ছেড়ে বিচার কর, নেংটি ছেড়ে ধেড়ে ধর!” মশাল হাতে শহর মেদিনীপুরের রাজপথ কাঁপাল জাতীয় কংগ্রেস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: ৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর। বিচার পায়নি নির্যাতিতা (তিলোত্তমা কিংবা অভয়)। ঠিক এক মাসের মাথায় আগামীকাল (৯ সেপ্টেম্বর), সোমবার সুপ্রিম কোর্টের মহা শুনানির আগে ফের একবার বিচারের দাবিতে ‘গর্জন’ করে উঠল তিলোত্তমা কলকাতা থেকে সংগ্রামী মেদিনীপুর। আবারও ‘রাত দখল’ করতে পথে নেমেছেন আপামর দেশবাসী। বিচার চেয়ে আর বিচারের নামে প্রহসন বন্ধ করার দাবি জানিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাজপথে সুবিশাল এক মশাল মিছিল করল ভারতের জাতীয় কংগ্রেস। শহর মেদিনীপুরের জুগনুতলা থেকে ৩০০ মশাল নিয়ে এই মিছিলের সূচনা হয়। নারী-পুরুষ নির্বিশেষে আট থেকে আশি কয়েক শতাধিক মানুষ এই মিছিলে পা মেলান। যদিও, মহিলাদের উপস্থিতিই ছিল সর্বাধিক। ‘কালো গেঞ্জি’-তে সাদা কালিতে “আর কবে” লিখে মিছিলে পা মেলালেন একদল যুবকও। মিছিল থেকে স্লোগান উঠল, “নাটক ছেড়ে বিচার কর, নেংটি ছেড়ে ধেড়ে ধর!” কিংবা, “সন্দীপ ঘোষের গালে গালে, জুতো মার তালে তালে!” অন্যান্য বিরোধী দলগুলির মতোই জাতীয় কংগ্রেসের কর্মীরাও এদিন স্লোগান তোলেন, “দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ!”

মেদিনীপুর শহরের রাজপথে:

“আর কবে”?

প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে এদিন রাত্রি ৮টা নাগাদ সুসজ্জিত এই মশাল মিছিল পৌঁছয় গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল বলেন, ” আমার কুড়ি বছরের রাজনীতিতে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমি দেখিনি। একটা সময় মনে হচ্ছিল বাংলার মানুষের মেরুদন্ডটা আর সোজা নেই। এই প্রতিবাদ দেখে মনে হচ্ছে সেই মেরুদন্ড আবার সোজা হয়ে গেছে। আমরা জাতীয় কংগ্রেস স্বাধীনতার সময়েও দেশের জন্য লড়াই করেছি। আজ বাংলার আকাশে যখন কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে, তখনও আমরা ফের পথে নেমেছি। কেন্দ্র-রাজ্যের অশুভ আঁতাতের জন্যই আজ বিচারের নামে প্রহসন চলছে। আমাদের দাবি, প্রহসন বন্ধ হোক, নির্যাতিতা বিচার পাক। একই সঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।”

গান্ধী মূর্তির পাদদেশে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago