Paschim Medinipur

Medinipur: পিকাপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহী স্বামী-স্ত্রী’র মৃত্যু! শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহী স্বামী-স্ত্রী’র! রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায়। মৃতরা হলেন যথাক্রমে- অশ্বিনী সামন্ত (বয়স আনুমানিক ৬০ বছর) ও সবিতা সামন্ত (বয়স আনুমানিক ৫৫ বছর)।

ঘটনা ঘিরে চাঞ্চল্য:

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার স্বামী ও স্ত্রী বাইকে চেপে বড়চাহারা বাজার এলাকায় কাজে যাচ্ছিলেন। বড়চাহারা বাজারে প্রবেশ করার সময় দেহাটির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকাপ ভ্যান সজোরে বাইকের পেছনে ধাক্কা মারে। ঘটনায় স্বামী ও স্ত্রী দু’জনই বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়েই ছুটে এসে দু’জনকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন! এদিকে, মর্মান্তিক এই খবর এলাকায় পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা! রাস্তা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে সবং থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago