Midnapore

Medinipur: কোলে নবজাতক, টিউবে চেপে হাসপাতালে চলেছেন মা! সামান্য বৃষ্টিতেই ডুবে যাওয়া রাস্তা নিয়ে ক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: প্রায় ১৫ বছর ধরে খাল সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই এক কোমর অবধি জল জমে যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের (৫/১ অঞ্চলের) বাড়াগড় এলাকার রাস্তায়। এবারও তাই হয়েছে। শুক্রবার থেকে চলা বৃষ্টিতে প্রায় এক হাঁটু জল জমে গিয়েছে রাস্তায়। অগ্যতা টিউবে চাপিয়েই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে হল সদ্য সন্তান জন্ম দেওয়া অসুস্থ মহিলাকে। কোলে তাঁর নবজাতক। শনিবার দুপুরের এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ওই মহিলার পরিবার-পরিজন থেকে এলাকার বাসিন্দারা!

টিউবে চলেছেন মা ও সন্তান:

বাসিন্দাদের দাবি, বাড়াগড় এলাকায় একটি খাল রয়েছে। তবে, তা প্রায় ১৫ বছর ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ তাঁদের। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর এক হাঁটু থেকে এক কোমর অবধি জল জমে যায়। এলাকায় কেউ অসুস্থ হলে এভাবেই টিউবের উপর পাটাতন চাপিয়ে, তার উপরে বসিয়ে তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে। শনিবারও তেমনই চিত্র ধরা পড়লো ডেবরার বাড়াগড় গ্রামে! জানা যায়, দিনদশেক আগে সিজার বা অস্ত্রপচারের মাধ্যমে এক মহিলা কন্যাসন্তানের জন্ম দেন। শনিবার সকালে হঠাৎ করেই তিনি অসুস্থতা বোধ করেন। অগ্যতা হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই টিউব! টিউবের উপরে একটি পাটাতন বসিয়ে, তাতে চাপিয়েই সদ্য সিজার হওয়া ওই মহিলাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে হয়। ঘটনা ঘিরে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় অঞ্চল প্রধান পূর্ণিমা ভুঁইয়া বলেন, “অত্যন্ত দুঃখজনক বা হতাশাজনক ঘটনা। নিকাশি ব্যবস্থার যাতে সমাধান হয়, তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago