Midnapore

Tribute to KK: প্রিয় গায়ককে শ্রদ্ধাঞ্জলি শহর মেদিনীপুরের! ৬০ জন শিল্পী একসঙ্গে গাইলেন কে কে’র গান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (Krishna Kumar Kunnath) ওরফে কে কে ‘না ফেরার দেশে’, তবে তাঁর প্রতিটি গান আজও শ্রোতাদের মনে-প্রাণে-হৃদয় জুড়ে। প্রেমে কিংবা বিরহে আজও তরুণ-তরুণীরা গেয়ে ওঠেন- ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’ কিংবা ‘তুহি মেরি সব হ্যায়’ অথবা ‘তড়প তড়প কে ইস দিল সে আহে নিকলতি হ্যায়’। প্রিয় সেই গায়ককে তাঁর গানেই শ্রদ্ধা জানালেন শহর মেদিনীপুরের ৬০ জন তরুণ সঙ্গীতশিল্পী। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই অনন্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘সব হারানোর মাঝেও’ মন ভালো করে দিল সঙ্গীতানুরাগী শহরবাসীর। মাত্র সাত দিন আগে গিটার শিল্পী সায়ন দে (স্যান্ডি) এই আহ্বান জানিয়েছিলেন ফেসবুকে। এভাবে সাড়া পাবেন ভাবেননি!

শ্রদ্ধাঞ্জলি:

শ্রদ্ধাঞ্জলি :

রবিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে গিটার সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে সায়ন ছাড়াও পৌঁছে যান এই শহর মেদিনীপুরের এই প্রজন্মের সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম- সৌনক ব্যানার্জি, রাজা দাস, সৌম্যদীপ দাস মহাপাত্র, রিও নন্দ, দেবীপদ পান্ডা সহ অনেকেই।‌ সবমিলিয়ে ৬০ সঙ্গীত শিল্পী এবং গীটার শিল্পী এদিন পৌঁছন বলে জানিয়েছেন সায়ন। এছাড়াও, অসংখ্য তরুণ-তরুণী সহ কেকে অনুরাগীরা ছিলেন। এসেছিলেন, বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ-রাও। প্রায় ৪০-৫০ জন শিল্পী একসঙ্গে গাইলেন, ‘তুহি মেরি সব হ্যায়’, ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’, ‘ইয়ারো দোস্তি বড়ি হসিন হ্যায়’ থেকে ‘হম রহে ইয়া না রহে কাল’। গিটারে সঙ্গত করলেন একসাথে প্রায় ২০ জন শিল্পী। অভিনব এই আয়োজনে অভিভূত হলেন জেলা শহরের সঙ্গীতানুরাগীরা।

গানে গানে প্রিয় গায়ককে শ্রদ্ধাঞ্জলি:

শিল্পীদের শ্রদ্ধা প্রিয় শিল্পীকে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago