Accident

Tragic Accident: পশ্চিম মেদিনীপুরে সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা! মৃত দুই বাইক আরোহী, আশঙ্কাজনক ১

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: সাতসকালেই মর্মান্তিক বাইক দুর্ঘটনা! মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক আরও একজন। অতিরিক্ত গতির জন্য-ই এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-গড়বেতা রাজ্য সড়কের আমশোল এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে। অপরদিকে, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনা :

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল নাগাদ চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী রাজ্য সড়কের উপর দুই মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, গড়বেতার আমশোল এলাকার বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি রাম ঘোষ (৪৫) নিজের মোটর বাইকে করে চন্দ্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময়ই চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী একটি মোটর বাইকের গতি বেশি থাকায় রামের বাইকে দ্রুতবেগে ধাক্কা মারে। ওই বাইকে ছিলেন ২ জন। এই দুর্ঘটনায় ছিটকে পড়েন তিন বাইক আরোহী-ই। এরপরই, দ্রুত তাঁদের উদ্ধার করে, স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক চালকের। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গেছে। এদিকে, এই দুর্ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তবে, পুলিশের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচি’র মাধ্যমে বারবার হেলমেট পরিধান করা ও নিয়ন্ত্রণে গাড়ি চালানোর বার্তা দেওয়া হলেও, এখনও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago