Midnapore

Midnapore: সোনা-রূপো-নগদ টাকার সঙ্গে তেল, পোস্ত, শীতের পোশাক সহ ‘সর্বস্ব’ লুট! বিয়ে বাড়ি থেকে ফিরেই মাথায় হাত মেদিনীপুরের অট্ট পরিবারের, ফ্রিজ খুলে মিষ্টিও সাবাড় করে গেছে চোরেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: বিয়ে বাড়ি উপলক্ষে, বৃহস্পতিবার বিকেল থেকে নিজেদের বাড়িতে ছিলেন না। গতকাল অর্থাৎ রবিবার (৪ ফেব্রুয়ারি) সাত সকালে বাড়িতে ফিরে মাথায় হাত শহর মেদিনীপুরের অট্ট পরিবারের! দেখেন একটি ঘরের জানালা ভাঙা। গ্রিলের একটা অংশ বেঁকে রয়েছে। এরপরই, দৌড়ে বাড়িতে ঢুকে গৃহকর্তা নীলকমল অট্ট এবং গৃহকর্ত্রী প্রণতি অট্ট দেখেন, গোটা ঘরের লন্ডভন্ড দশা! বিছানাপত্র এলোমেলো। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। তিন-তিনটি আলমারি ভাঙা! বাড়িতে দামি আসবাব, জামাকাপড়, বেডশিট, শীতের পোশাক সহ প্রায় কিছুই অবশিষ্ট নেই। মেদিনীপুর শহরের ১নং ওয়ার্ডের তোড়াপাড়া এলাকার (সুকুমার সেনগুপ্ত পল্লী) নীলকমলের অভিযোগ, চোরেরা আলমারি ভেঙে ১৫ ভরির রুপোর গয়না, নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গেছে।

জানালা ভাঙা:

গৃহকর্ত্রী প্রণতি বলেন, সোনাদানা, শীতের পোশাক, বেডশিট সহ সর্বস্ব তো চুরি গিয়েইছে; রান্নাঘর থেকে ৫ লিটার সরষের তেল, ২০০ গ্রাম পোস্তও নিয়ে গিয়েছে চোরেরা। তিনি এও বলেন, “শুধু কি তাই? ফ্রিজ খুলে জল খেয়েছে। তারপর মিষ্টি, চকলেট খেয়ে, ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছে।” ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার পুলিশ। ইতিমধ্যে, লিখিত অভিযোগও দায়ের করেছে অট্ট পরিবার। এমনভাবে ‘সর্বস্ব’ লুট করা চোরের দলকে অবিলম্বে পাকড়াও করুক পুলিশ, দাবি তুলেছেন শহরবাসীও।

সর্বস্ব লুট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago