দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী হলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি ডঃ শঙ্করকুমার গুছাইত। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বিরুদ্ধে লড়াইয়ে শেষপর্যন্ত শঙ্করের নামেই শিলমোহর দিয়েছে বিজেপি। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর সহ ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গড়বেতা সহ আরও ১৯টিতে প্রার্থী ঘোষণা করা এখনও বাকি।

thebengalpost.net
বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা:

thebengalpost.net
বিজ্ঞাপন:

এদিকে, মেদিনীপুর বিধানসভা আসনে প্রচারে ইতিমধ্যেই অনেক এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। নির্বাচনের মাত্র ২৮ দিন আগে বিজেপি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল। তৃতীয় তালিকায় নাম রয়েছে শঙ্কর গুচ্ছাইতের। মেদিনীপুরের ঘরের ছেলে, স্বচ্ছ ভাবমূর্তির সুজয়ের বিরুদ্ধে ‘ভূমিপুত্র’ ও শিক্ষক শঙ্করের উপরেই আস্থা রেখেছে বিজেপি। আপাতত এই আসনের জমজমাট লড়াইয়ের দিকে তাকিয়ে ভোটাররা।

thebengalpost.net
বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা: