Midnapore

Midnapore: চুরির দায়ে মেদিনীপুর শহরের প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ নভেম্বর: চরম অমানবিকতার ছবি ধরা পড়ল মেদিনীপুর শহরে! চুরি ও হামলার দায়ে প্রকাশ্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা নাবালিকাকে বেঁধে রাখা হলো রাস্তার মাঝে। ঘন্টার পর ঘন্টা রাস্তার মাঝে খুঁটির সাথে বেঁধে রাখা হলো নাবালিকাকে। প্রায় ২ ঘণ্টা পরে পুলিশ এসে উদ্ধার করে নাবালিকাকে।

মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে ঘটনা :

প্রসঙ্গত, দিনকয়েক ধরেই মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকায় বেড়েছে চুরির ঘটনা। রবিবার সাত সকালে একদল নাবালিকা এলাকায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময়েই একটি নির্মাণকর্যের নিরাপত্তার দায়িত্বে থাকা এক যুবক ওই নাবালিকাদের চোর সন্দেহে ধাওয়া করে। যুবকের দাবি, কিছুদূর ছুটে পালানোর পরেই ওই নাবালিকার দলের তরফ থেকে ইট ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। চিৎকার শুনে স্থানীয়রা পাকড়াও করে ওই দলের এক নাবালিকাকে। এরপর, রীতিমতো মারধর করে ওই নাবালিকাকে বেঁধে দেওয়া হয় রাস্তার ধারে থাকা ইলেকট্রিকের খুঁটিতে। প্রায় দু’ঘন্টা ধরে খুঁটির সাথে বাঁধা থাকে ওই নাবালিকা।

বেঁধে রাখা হল প্রায় ঘন্টা দুয়েক :

অপরদিকে, মেদিনীপুর কোতোয়ালী থানায় স্থানীয়দের তরফে খবর দেওয়া হলেও সঠিক সময়ে পুলিশ আসেনি বলে অভিযোগ। এরপর সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে ফোন করলে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই নাবালিকাকে। ওই নাবালিকার দাবি, তারা নিত্যদিন এলাকায় পাতা কুড়িয়ে দিন যাপন করে। তাদের ঝুড়িতে দু’টি রডের টুকরো দেখেই চোর সন্দেহে তাদের ধাওয়া করে ওই যুবক। যদিও ইট ছোড়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ওই নাবালিকা। প্রকাশ্যে দীর্ঘক্ষণ ওই নাবালিকাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলেও এগিয়ে আসেনি এলাকাবাসী থেকে পথচারীরা! এমন ছবি চরম অমানবিক বলছেন সমাজকর্মীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago