Midnapore

Midnapore: ভুল অস্ত্রপচারে সংকটজনক মেদিনীপুর শহরের কিশোরী! মেডিক্যালে মন্ত্রীর পা ধরে মেয়ের জন্য ‘প্রাণভিক্ষা’ বাবা-মা’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: পেটের অসহ্য যন্ত্রণায় কাতর মেয়েকে শুক্রবার রাতে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করছিলেন মেদিনীপুর শহরের একটি পরিবার। অভিযোগ, শুক্রবার রাতেই মেয়ের ভুল অপারেশন (অস্ত্রপচার) করে তাকে সংকটজনক করে তুলেছিলেন মেডিক্যাল কলেজের চিকিৎসক। নিজেদের ‘ভুল’ বুঝতে পেরেই নাকি শনিবার ফের কিশোরীর অস্ত্রপচার করা হয়েছিল! তারপর থেকেই বছর ১৩-র কিশোরী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভেন্টিলেশনে। অভিযোগ, ভুল অস্ত্রপচার বা চিকিৎসার কারণেই সুপ্রিয়া রায় (১৩) নামে ওই কিশোরীর শারীরিক অবস্থা সংকটজনক হয়েছে।

মন্ত্রীর পা ধরে কান্নাকাটি :

রবিবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মন্ত্রী বীরবাহা হাঁসদা-কে দেখতে পেয়েই ছুটে আসেন সুপ্রিয়া’র পরিবারের সদস্যরা। মেয়েকে সুস্থ ফিরে পেতে মন্ত্রীর পা ধরে কাতর আর্জি জানান কিশোরীর মা, বাবা সহ পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণ শুনে একপ্রকার স্তম্ভিত হয়ে যান স্বয়ং মন্ত্রীও! অন্যদিকে, রোগীর সংকটজনক অবস্থার কথা স্বীকার করলেও, ভুল চিকিৎসার কথা মানতে চাননি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেদিনীপুর শহর লাগোয়া কালগাং এলাকার বাসিন্দা গোবিন্দ রায় শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ পেটের যন্ত্রণায় কাতর মেয়েকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, নতুন করে কোন টেস্ট না করেই, পুরানো একটি USG-র ভিত্তিতেই রাত্রি এগারোটা নাগাদ সুপ্রিয়া-র অ্যাপেন্ডিক্স (Appendix) অপারেশন করা হয়। ফের শনিবার সকালের দিকে আরও একটি অপারেশন করা হয় বলে অভিযোগ সুপ্রিয়া’র মা রিঙ্কু রায়, মাসী প্রতিমা প্রামাণিক প্রমুখের। আর তারপর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায়, গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। এরপর, প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে পাঠানো হয় বলে দাবি পরিবারের। রবিবার ভোরে পরিবারের সদস্যদের জানানো হয় মেয়ের শারীরিক অবস্থা সংকটজনক! আর তারপরই বাড়ির লোক ভুল চিকিৎসার অভিযোগে বিক্ষোভ দেখান। রবিবার সকালে ঝাড়গ্রামের একটি পরিবারের আশঙ্কাজনক রোগীদের (গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত) দেখতে এসেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই সময়ই মন্ত্রীকে কাছে পেয়ে তাঁর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করেন পরিবারের সদস্যরা। তাঁদের একটাই আর্জি, মেয়েকে সুস্থ ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার-কে ফোন করা হলেও তিনি ধরেননি! তবে, বিভিন্ন মিডিয়াতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “টেস্ট না করে কখনও অস্ত্রপচার করা হয়না। সমস্ত ধরনের টেস্ট করেই অপারেশন করা হয়েছে। অনেক সময় মেয়েদের শরীরের নানা জটিলতার কারণে রোগীর অবস্থা সংকটজনক হয়ে যায়। চিকিৎসকেরা সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” (আপডেট: রবিবার রাত্রি ৯টা নাগাদ মৃত্যু হয় কিশোরীর!)

মন্ত্রীর কাছে মেয়ের জন্য প্রাণভিক্ষা মায়ের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago