Midnapore

Midnapore: খাওয়ার নেই, জল নেই, আটকে বাঙ্কারে! ঘরে ফিরতে চেয়ে কাতর আর্তি পশ্চিম মেদিনীপুরের দুই কন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি:”বুধবার ভোর চারটা থেকে শুরু হয়েছে বোমা বর্ষণ। কিয়েভে (বা কিভে/Kyiv) কারফিউ জারি করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) আমাদের বলা হল, বাঙ্কারে প্রবেশ করতে। সেখানেই ছিলাম। এরপর, বোমা বর্ষণ বন্ধ হলে, আমাদের বলা হল, যে যার রুমে চলে যেতে। রুমে যাওয়ার ৫ মিনিটের মধ্যে ফের বোমা বর্ষণ শুরু হল। আমাদের ফের বাঙ্কারে প্রবেশ করতে বলা হল। গতকাল রাত থেকে সেখানেই আছি‌। নেই পর্যাপ্ত খাবার, পানীয় জল। চারপাশে ইমার্জেন্সি জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা চাই দেশে ফিরতে। কিন্তু, কিয়েভে (Kyiv- ইউক্রেনের রাজধানী) সমস্ত ফ্লাইট বন্ধ করা হয়েছে। তাই আমরা নিরূপায়। এখানে আমরা প্রায় ৩০০ পড়ুয়া আছি। আমরা সকলেই আমাদের দেশে, বাড়িতে ফিরতে চাই। মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কাতর আবেদন দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন।” পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন (২ নং) এর গড়হরিপুরের অনন্যা পাইক শুক্রবার হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এই কাতর আর্জিই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি। অনন্যা কিয়েভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (Kyiv Medical University) এর দ্বিতীয় বর্ষ (চতুর্থ সেমিস্টার) এর ছাত্রী। বেলদা থানার গড়হরিপুরের এই কন্যার জন্য বাড়িতে কেঁদে ভাসাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদেরও কাতর আবেদন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে তাঁদের এবং তাঁদের মতো শতাধিক পরিবারের সন্তানদের ফিরিয়ে আনার জন্য‌।

অনন্যা পাইক (Ananya Paik) :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানার জনার্দনপুরের আর এক ছাত্রী অনিন্দিতা মাইতিও আটকে আছে ইউক্রেনে। সেও মেডিক্যাল পড়তে গিয়েছিল ইউক্রেনের কিয়েভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (Kyiv Medical University) এ। ষষ্ঠ বর্ষের ছাত্রী নারায়নগড়ের জনার্দনপুরে অনিন্দিতা মাইতি। এখনও অবধি সুরক্ষিত থাকলেও, চরম দুশ্চিন্তা আর অসহায়তার মধ্যে মুহূর্ত কাটছে বাঙ্কারের মধ্যে! পরিবারের সঙ্গে একমাত্র যোগাযোগ হোয়াটসঅ্যাপ ভিডিও কল। বাড়িতে কান্নাকাটি করছেন বাবা-মা, আত্মীয় পরিজনেরা! প্রসঙ্গত, অনিন্দিতার বাড়ি ফেরার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। কিন্তু, হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আর ফেরা হলো না! উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কাতর আবেদন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি, ‘কিছু একটা ব্যবস্থা করুন’! এটাই চাইছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা প্রায় পাঁচ শতাধিক ভারতীয় পড়ুয়াদের উদ্বিগ্ন পরিজনেরা।

অনিন্দিতা মাইতি (Anindita Maity) :

বাঙ্কারে পড়ুয়ারা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago