Police Administration

Midnapore: রাত পোহালেই হাইভোল্টেজ পৌরসভা নির্বাচন! মেদিনীপুর শহর জুড়ে অভিযান পুলিশের, তৎপরতা ভোট কর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: রাত পোহালেই হাইভোল্টেজ পৌরসভা নির্বাচন। নির্বাচন পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভাতেও। জেলার ১২০-টি ওয়ার্ডের ৫৯৮-টি বুথে নির্বাচন। এর মধ্যে, মেদিনীপুর (২৫) ও খড়্গপুর (৩৫) মিলিয়েই ৬০-টি ওয়ার্ড। শনিবার সকাল থেকেই তাই তৎপর ভোটকর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ পুলিশ কর্মীদের তৎপরতায় ছবি দেখা গেল মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে। নিজেদের ভোট সরঞ্জাম গ্রহণ করে তাঁরা আজ দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে। এদিকে, আগামীকালের (২৭ ফেব্রুয়ারি) নির্বাচনকে সামনে রেখে, জেলা শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকেই মেদিনীপুর কোতোয়ালী থানার উদ্যোগে শহরের প্রতিটি লজ, হোটেল, বার- গুলিতে অভিযান চালানো হল। শনিবার সকাল থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে মেদিনীপুর শহরে ঢোকার প্রবেশ পথ ধর্মা এলাকায়। বহিরাগত প্রবেশ রুখতে পুলিশের এই বিশেষ অভিযান বলে জানা গেছে।

লজগুলিতে হানা :

শুক্রবার সন্ধ্যায় শহরের হোটেল এবং লজগুলিতে পুলিশের পদস্থ অফিসাররা একপ্রস্থ অভিযান চালান। খতিয়ে দেখা হয় হোটেলে থাকা আবাসিকদের কাগজপত্র। জিজ্ঞাসাবাদ করা হয়, কে কি কারণে কতদিন ধরে হোটেলে আছেন; কবেই বা হোটেল ছেড়ে তাঁরা বাড়ি ফিরবেন- এইসব। মেদিনীপুর শহরের কেরানীটোলা থেকে এই অভিযান শুরু হয়। শেষ হয় স্টেশন রোড সংলগ্ন এলাকায়। এই অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে জাতীয় সড়ক সংলগ্ন ধর্মা এলাকায় নাকা চেকিং। এছাড়াও, মেদিনীপুর ও খড়্গপুর শহরের বিভিন্ন ব্যস্ততম মোড়গুলোতে পুলিশি নজরদারি চলছে। সবমিলিয়ে, যেকোনো ধরনের অশান্তি রুখতে তৎপর জেলা পুলিশ।

ধর্মায় তল্লাশি :

তৎপরতা ভোট কর্মীদের মধ্যে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago