Midnapore News

Midnapore: ছুটির দিনে মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর আমতলা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণীর ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: ছুটির দিনে (রবিবার) টিউশন থেকে বাড়ি ফেরার পথে, ৩ বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। তলিয়ে যায় ৩ জনই। স্থানীয়রা কোনমতে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও; একজনের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেদনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাট বা অ্যানিকাট ঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই কিশোর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বাংলা স্কুলের) নবম শ্রেণীর ছাত্র। বছর ১৪’র ওই কিশোরের নাম- রানা দাস (ডাক নাম- ঘন্টু)। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলা শহর মেদিনীপুরে!

উদ্ধার হল মৃতদেহ:

জানা যায়, আজ, রবিবার (২৭ আগস্ট) দুপুরে টিউশন থেকে ফেরার পথে নবম শ্রেণীর তিন ছাত্র মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর আমতলা ঘাটে (বা, অ্যানিকাট ঘাটে) স্নান করতে নামে। তিনজনই ভরা নদীর জলস্রোতে তলিয়ে যায়! স্থানীয়রা দেখতে পেয়ে, নদীতে ঝাঁপ দিয়ে দুই ছাত্রকে উদ্ধার করলেও, একজন তলিয়ে যায়! এরপর স্থানীয়রা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশ পৌঁছে ডুবুরি নামিয়ে ঘন্টাখানেকের প্রচেষ্টায় জলে তলিয়ে যাওয়া ছাত্রের নিথর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মৃত ছাত্রের নাম রানা দাস (১৪)। বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায় বলে জানা গেছে। উদ্ধার হওয়া দুই ছাত্রের বাড়ি যথাক্রমে মেদিনীপুর শহরের কোতোয়ালী বাজার ও মল্লিকচকে বলে পুলিশ সূত্রে জানা যায়। তিন বন্ধু একই স্কুলে পড়া ছাড়াও, একসঙ্গে টিউশন পড়ত এবং বাংলা স্কুলের মাঠে ফুটবল খেলত বলেও স্থানীয়রা জানিয়েছেন। তিন ছাত্রই এদিন বাড়িতে না বলে, টিউশন থেকে ফেরার পথে নদীতে স্নান করতে গিয়েছিল বলেও একটি সূত্রে জানা গেছে। তিন জনই সাঁতার না জানায়, এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া! উদ্ধার হওয়া দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কোতোয়ালী থানার পুলিশের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago