Midnapore News

Royal Academy Midnapore: মেদিনীপুর রয়েল একাডেমির বাৎসরিক অনুষ্ঠানে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: প্রয়াত ড. রজনীকান্ত দোলই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের রয়েল একাডেমি (Royal Academy)’র ১৭তম প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল জেলা পরিষদের প্রদ্যোত স্মৃতি সদন প্রেক্ষাগৃহে। দু’দিন ব্যাপী (২২ ও ২৩ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্যানন্দ মহারাজ, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার, সবং এম এন এম মেমোরিয়াল হাই স্কুলের প্রিন্সিপাল মোনালিসা সেন পাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী সুজয় হাজরা, রয়েল একাডেমির অধ্যক্ষ ড. সত্যব্রত দোলই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Royal Academy’র অনুষ্ঠানে:

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু তাঁর বক্তব্যে বলেন, “সমাজের সমস্ত স্তরের শিশু , কিশোরকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে। দু’বছর কোভিড এর জেরে সমাজের একটা অংশের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা এসেছে। তা ধীরে ধীরে কাটিয়ে তোলা হচ্ছে। যারা এখনও শিক্ষার আঙিনায় ফিরে আসেনি, তাদের ফিরিয়ে আনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমাদের সকলকে।” দ্বিতীয় দিন ( অর্থাৎ, ২৩ ডিসেম্বর ২০২২) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার (Grandmaster) ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই জানান, “আমাদের ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করে তাদের দক্ষতা প্রমাণ করছে নিয়মিত। পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীলতায়ও পিছিয়ে নেই। ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য আমরা স্ব-স্ব ক্ষেত্রে সফল এমন ব্যক্তিদের আহ্বান জানাই। এবার আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। আমরা গর্বিত।”

উদ্বোধনী অনুষ্ঠানে:

সাংস্কৃতিক অনুষ্ঠানে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago