Midnapore News

Birendra Setu: মোহনপুর ব্রিজের কাজ চলাকালীন হঠাৎ করে বন্ধ করা হয় ভারী যান চলাচল! ৬০নং জাতীয় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে বাস-ট্রাকের লাইন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: প্রায় বছর দুয়েক ধরেই কাজ চলছে মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর অবস্থিত মোহনপুর ব্রিজ বা দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর। ৮ টনের বেশি ওজনের মালবাহী ট্রাকের চলাচল বন্ধ আছে প্রায় এক বছর ধরে। তবে, ব্রিজের বেশিরভাগ কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলে জানা যায় জাতীয় সড়কের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারদের তরফে। এর মাঝেই শনিবার বিকেল ৩টা নাগাদ হঠাৎ করেই যাত্রীবাহী বাস সহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় সংস্কারের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের তরফে। ফলে, ৬০নং জাতীয় সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে যায় কয়েকশো বাস-ট্রাক সহ ভারী যানবাহন (৮ টনের কম ওজনের)। ব্রিজের এক প্রান্তে জেলা শহর মেদিনীপুর, অপর প্রান্তে রেল শহর খড়্গপুর। দুই দিকেই ব্যাপক যানজট সৃষ্টি হয়। শুধুমাত্র দু’চাকা ও চার চাকার যানবাহনকে ছাড় দেওয়া হয়। বিকেল চারটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পল্লব বিশ্বাস জানান, “ব্রিজের নিচে বিয়ারিং রেক্টিফিকেশনের কাজ চলছে। তাই, ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে সাময়িক সময়ের জন্য। আধঘন্টা-এক ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যাবে।” শেষ পর্যন্ত বিকেল ৫টা নাগাদ বিয়ারিংয়ের ওই কাজ সম্পূর্ণ হলে ভারী যানবাহন চলাচল (৮ টনের কম ওজনের) ফের শুরু হয়।

হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় ভারী যানবাহন চলাচল:

তবে, আগাম খবর বা বিজ্ঞপ্তি না দিয়ে কিংবা সকাল থেকেই ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ না করে; হঠাৎ করে বিভাগীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পথচারী থেকে শুরু করে বাসযাত্রী এবং ট্রাকের চালক ও খালাসীরা। সূত্রের খবর অনুযায়ী, দুপুরবেলা কাজ চলাকালীন হঠাৎ করেই বিপত্তি ঘটে ব্রিজের নিচে কিছু অংশে। সেই সময়ে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে মনে করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, জরাজীর্ণ এই অর্ধ শতাব্দী প্রাচীন সেতুর সংস্কার সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা আগামী এক-দু মাসের মধ্যেই। তারপরই, চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের (২০২৪) শুরুর দিকে এই সেতুর সমান্তরালে নতুন একটি ব্রিজ বা সেতু নির্মাণের কাজ প্রাথমিকভাবে শুরু হতে পারে বলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি সূত্রে জানা যায়। ইতিমধ্যে, DPR তৈরি করে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন দপ্তরের কাছে পাঠানো হয়েছে বলেও জানা যায়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, চৌরঙ্গী থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত ফোর লেনের জাতীয় সড়কের অনুমোদনও মিলেছে। সেই কাজও আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি সূত্রে জানা যায়। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা’ প্রকল্পে খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গী থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত এবং মোরগ্রাম থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন একটি আর্থিক করিডর বা হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে জানা যায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago