Midnapore News

Food Festival: ইলিশ পাতুরি থেকে রকমারি পিঠেপুলি ও নবদ্বীপের ক্ষীরদই! মেদিনীপুর পৌরসভার ‘স্বয়ংসিদ্ধা ফুড ফেস্টিভ্যাল ও মেলা’ ঘিরে উন্মাদনা শহরে

অর্ণব দাস, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: ইলিশ পাতুরি, মশালা পমফ্রেড, ফিস বাটার ফ্রাই থেকে নবদ্বীপের ক্ষীর দই কিংবা রকমারি পিঠেপুলি ও চকলট ফুচকা। নিত্যনতুন আর মুখরোচক খাবারের সম্ভার। সঙ্গে নানা ধরনের বুটিকের স্টল। সব মিলিয়ে একেবারে জমজমাট মেদিনীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত ‘স্বয়ংসিদ্ধা ফুড ফেস্টিভ্যাল ও মেলা’। আজ, শনিবার (২২ জুলাই)-ই এই ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প মেলার উদ্বোধন হল। চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির (বিদ্যাসাগর হল) প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল ও মেলার আয়োজন করা হয়েছে। মূলত, স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ও বিপণনের উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান পৌরপ্রধান সৌমেন খান।

মেলার উদ্বোধন :

পাঁচ দিনব্যাপী এই মেলা প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত চলবে। এদিন মেলার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান, মেদিনীপুর পৌরসভার উপ-পৌরপ্রধান অনিমা সাহা প্রমুখ। মেলায় একদিকে যেমন থাকছে স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি বিভিন্ন জিনিসপত্র, তেমনই থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। মেলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago