Midnapore News

Madhyamik Result: মাধ্যমিকের মেধা তালিকায় মেদিনীপুর শহরের সারদা বিদ্যামন্দিরের জয়জয়কার! পঞ্চম স্থানে সুপ্রভ, সপ্তম স্থানে দেবশঙ্কর ও শিবেন্দু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: মাধ্যমিকের মেধাতালিকায় এবারও পশ্চিম মেদিনীপুর জেলার জয়জয়কার! পাসের হারে সামান্য পিছিয়ে এবার চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা। প্রথম স্থানে বরাবরের মতোই পূর্ব মেদিনীপুর। তবে, মেধা তালিকায় এবারও পশ্চিম মেদিনীপুরের (৯ জন) একাধিক পড়ুয়া জায়গা করে নিয়েছে। তবে, নজিরবিহীন ভাবে এবার সাফল্যের চূড়ায় অবস্থান করছে জেলা শহর মেদিনীপুরের উপকণ্ঠে অবস্থিত সারদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়। একটি বেসরকারি সংস্থা পরিচালিত (সংঘ পরিচালিত) এই স্কুলের ৪ জন পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে আছে শহরের আবাস সংলগ্ন সাহা মাঠের বাসিন্দা সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৮। বাবার নাম তাপস কুমার আদক। সারদা বিদ্যামন্দিরের-ই দেবশঙ্কর সাঁতরা (বাবা- দুর্গাপ্রসাদ সাঁতরা) এবং শিবেন্দু বেরা (বাবা- সুখরঞ্জন বেরা) যথাক্রমে সপ্তম স্থান অধিকার করেছে। দেবশঙ্কর শালবনীর বেঁউচা গ্রামের (বর্তমানে, মেদিনীপুর শহরের দেশবন্ধু নগর) বাসিন্দা এবং শিবেন্দু মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা। অন্যদিকে, তালিকায় দশম স্থান অধিকার করেছে সারদা বিদ্যামন্দিরের ময়ূখ পাত্র। ময়ূখ মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের বাসিন্দা। ময়ূখের বাবার নাম মানস পাত্র।

সুপ্রভ আদক:

এছাড়াও, মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ৩ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে মেধাতালিকায়। এরা হল যথাক্রমে- বীরেশ ঘোষ (ধরমপুর, শিরোমণি); বর্ণময় বারিক (নিশ্চিন্দিপুর, ঘাটাল) ও সাগ্নিক রায় (মেদিনীপুর শহরের গান্ধীঘাট)। তিনজনই ৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। এছাড়াও, দাঁতন হাই স্কুলের ছাত্র সমুদ্র দত্ত নবম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৬৮৪। বৈতা মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সংহিতা দাস-ও মেধা তালিকায় নবম স্থান (৬৮৪) অধিকার করেছে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বাসিন্দা মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। তবে, তারা যথাক্রমে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উল্লেখ্য যে, এবার মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল (পূর্ব বর্ধমান) এর এই কৃতী ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago