Midnapore News

Midnapore: FCI এর খাদ্যসামগ্রী গোডাউনে পৌঁছনোর আগেই পাচার! মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতেনাতে পাকড়াও করলেন এলাকাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: দীর্ঘদিন ধরে এফসিআই (FCI)- এর খাদ্যসামগ্রী গোডাউনে পৌঁছনোর আগেই পাচারকারীদের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে! হাতেনাতে এমনই এক পাচারকারীকে শুক্রবার বস্তা বস্তা গম সহ হাতেনাতে ধরে ফেললেন স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি এলাকার। জেলা শহরের উপকণ্ঠে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুপুরে। এলাকাবাসীদের অভিযোগ, বড়ো ট্রাকে করে FCI- এর খাদ্যসামগ্রী গোডাউনে পৌঁছনোর আগেই খালি হয়ে যাচ্ছে মাঝ রাস্তায়! এক একটি বস্তা ১ হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। অসাধু এক ব্যবসায়ী সরকারি সেই খাদ্যসামগ্রী ট্রাক চালকের কাছ থেকে ১০০০ টাকায় কিনে ১২০০ টাকায় খোলা বাজারে বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে।

বস্তা বস্তা গম পাচার:

শুক্রবার শিরোমণি এলাকায় একটি গ্যারেজ থেকে FCI এর প্রায় ১০ বস্তা গম অন্যত্র পাচারের সময় হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। দ্রুত পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে গমের বস্তা সহ পাচারকারীকে আটক করে। এলাকাবাসীদের দাবি, এফসিআই এর ট্রাক চালকই আসল পাচারকারী। বিভিন্ন অসাধু ব্যবসায়ী বা ক্রেতাদের এভাবেই এফসিআইয়ের খাদ্যসামগ্রী সরবরাহ করে ট্রাক চালকেরাই। এদিন, রাজেশ সিং নামে এক অসাধু ব্যবসায়ী বা পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করলে, তিনি স্বীকার করে নেন, “আমি ট্রাক চালকদের কাছ থেকে প্রতি বস্তা গম ১০০০ টাকায় কিনে এই গ্যারেজে রাখি। তারপর সেখান থেকে নিয়ে গিয়ে ১২০০ টাকায় বিক্রি করি।” প্রশাসন বা কর্তৃপক্ষের নজরদারির অভাবের ফলেই এই ধরনের ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন এলাকাবাসী। আপাতত রাজেশ সিং নামে ওই অসাধু ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোতোয়ালী থানার পুলিশ।

আটক ব্যবসায়ী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago