Movement

College: ক্লাস হয়নি, তাই ফি মুকুব করতে হবে! দাবি নিয়ে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের কলেজ পড়ুয়াদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: ফি মকুবের দাবিতে ফের একবার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করলো ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। কলেজের সামনে হাসপাতাল মোড়ের কাছে রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। পাশাপাশি, দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাজ্য সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ উঠছে যে, দীর্ঘদিন করোনা আবহে বন্ধ ছিল কলেজ। যার ফলে দ্বিতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে হয়েছে নিজেদের খরচায় বাড়িতে বসে। তা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ কলেজের লাইব্রেরি ফি, ইলেকট্রিক বিল, পানীয় জলের বিল এবং অন্যান্য বিল সহ একাধিক ফি আদায় করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে।

পথ অবরোধ পড়ুয়াদের :

পড়ুয়ারা আরও জানিয়েছে যে, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় কলেজের কোনো জিনিস তারা ব্যবহার করেনি। ফলে, কলেজ কর্তৃপক্ষ কিভাবে তাদের কাছ থেকে এইসব বিল আদায় করছে তা নিয়েও প্রশ্ন তোলে তারা। তাদের অভিযোগ, কলেজের সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে! পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষ টাকা জমা না দিলে তাদের রেজাল্ট আটকে দেওয়া হবে বলেও জানিয়েছে! তাই, ফি মকুবের দাবিতে রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘাটাল কলেজের পড়ুয়ারা। এদিকে, ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক। শেষে, ঘাটাল থানার পুলিশ গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে অবরোধ তুলে দিয়ে, যান চলাচল স্বাভাবিক করে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago