Corona Update

Covid: ‘ওমিক্রন’ আতঙ্কের মধ্যেই দেশে সংক্রমণ-স্বস্তি! রাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে মাত্র ৫ জন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৭ ডিসেম্বর:করোনার নতুন স্ট্রেন ওমিক্রনকে ঘিরে দেশজুড়ে চলা আতঙ্কের মাঝেই কিছুটা স্বস্তি মিললো দেশের সাম্প্রতিক করোনা পরিসংখ্যানে। বিশেষজ্ঞরা আগামী বছরের গোড়াতেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও বর্তমানে দেশজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো সাত হাজারের নীচে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ২২০ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৫ হাজার ১৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ৫৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪ জন। এখনও পর্যন্ত দেশে ১২৮.৭৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ৪৬৫। গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১২১। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২০ হাজার ২২৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫১২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৫ হাজার ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৫ জন। এর মধ্যে, খড়্গপুরে ৩ জন, মেদিনীপুরে ১ জন ও ডেবরায় ১ জন।

রাজ্যের বুলেটিন ‌:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago