Movement

West Bengal: পর পর দু’দিন বেনজির বিক্ষোভ, অবরোধ! হাওড়া-খড়্গপুর অচল রেল পরিষেবা, পথে বেরিয়ে ১০ ঘন্টা ধরে আটকে যাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুন: পর পর দু’দিন বেনজির বিক্ষোভ, অবরোধ হাওড়া সংলগ্ন অঙ্কুরহাটি, উলুবেড়িয়া, ধুলাগড় প্রভৃতি এলাকায়। বৃহস্পতিবার ছিল পথ অবরোধ। ফলে, সড়কপথে যাতায়াতকারী বাস, চারচাকা সহ সকল যানবাহন স্তব্ধ হয়ে গিয়েছিল। টানা ১১ ঘন্টা চরম কষ্টে পড়েছিলেন যাত্রীরা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতা পুলিশ কারুর আবেদনেই সাড়া দেননি বিক্ষোভকারীরা। শুক্রবার চলছে রেল অবরোধ। সেই সকাল ১০ টা – ১১ টা থেকে যে অবরোধ শুরু হয়েছিল, তা রাত্রি ১০ টা বাজতে চললো থামেনি। ইতিমধ্যে, দক্ষিণ-পূর্ব রেলের তরফে হাওড়া খড়্গপুর শাখার স্পেশাল ট্রেন লোকাল, এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এরপরই, যাত্রীদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। স্টেশনে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। অন্যদিকে, নবান্নের নির্দেশে হাওড়া-তে আজ থেকে আগামী তিনদিনের (১৩ জুন সকাল ৬ টা অবধি) জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সাঁতরাগাছি স্টেশন:

প্রসঙ্গত, বিজেপি নেত্রী নুপুর শর্মা রবিবার টেলিভিশনের একটি অনুষ্ঠানে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে বহিষ্কার করেছে দল। বিজেপির দিল্লির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিজেপি। কিন্তু, তারপরও দিল্লি থেকে কানপুর, হায়দ্রাবাদ থেকে হাওড়া বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ-আন্দোলন। দাবি নুপুর শর্মাকে গ্রেপ্তার করতে হবে। এদিকে, পশ্চিমবঙ্গে পরপর দু’দিন বিক্ষোভের আগুন যেভাবে আছড়ে পড়েছে, তাতে চাপে পুলিশ প্রশাসনও। মিডিয়া এবং পুলিশের উপরও আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ধুলাগড় সহ বিভিন্ন এলাকার দখল নিয়েছে পুলিশ ও র‍্যাফ। জারি করা হয়েছে কারফিউ।

খড়্গপুর :

নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago