Movement

Midnapore: পিংলা কাণ্ডে ‘কান্তি ঝড়’ দেখল মেদিনীপুর শহর! ‘ধর্ষণের চেষ্টা’র অভিযোগে গ্রেফতার শাসকদলের পঞ্চায়েত সদস্য, উঠে আসছে আরও একজনের নাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল:পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণের চেষ্টা’র অভিযোগে বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য (কালুখাঁড়া গ্রাম) অভিজিৎ মন্ডলকে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সুদূর সুন্দরবন থেকে পৌঁছে যান ‘পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী’র নেতা তথা রায়দীঘির প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। বুধবার জেলা শহর মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ের সামনে তাঁর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপারের দপ্তরেও বিক্ষোভ দেখায় তাঁর নেতৃত্বাধীন সংগঠন। কোতোয়ালী থানার পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কান্তি গাঙ্গুলি সহ সংগঠনের সদস্যরা। এই বয়সেও তিনি যে জনগণের আন্দোলনের অন্যতম এক কান্ডারী তা বুঝিয়ে দেন ক্লান্তি-হীন কান্তি! ঘটনার তীব্র প্রতিবাদ করে জানান, “এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতা কে হার মানিয়েছে,কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে।পরিস্থিতি এমন জায়গায় গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে।” তিনি এও বলেন, সিপিআইএম এই সব ঘটনা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করছে। এদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা যুবতীর সঙ্গে দেখা করে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আন্দোলনে প্রতিবন্ধী সংগঠন:

অন্যদিকে, বুধবার ধৃত অভিজিৎ মণ্ডলকে তোলা হয় মেদিনীপুর সিজেএম আদালতে। নির্যাতিতা যুবতীর গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। পিংলা থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে বলেও জানা গেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫১১, ৩৫৪বি, ৩২৩, ৩২৪, ৫০৬  ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা, মারধর, ভয় দেখানো-সহ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য যে, পিংলা থানার একটি গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। পরিবারের দাবি, দিদির বাড়িতে গিয়েছিলেন নির্যাতিতা। সোমবার রাতে পুকুরঘাটে বাসন ধুতে যাওয়ার সময় তাঁকে তুলে নিয়ে যান অভিজিৎ। এর পর তাঁকে মারধর ও ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনার পর নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার চেষ্টা হলে, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, প্রাথমিক বয়ানে নির্যাতিতার পরিবার দাবি করে ধর্ষণ করা হয়েছে। আশ্চর্যজনক ভাবে, পুলিশের কাছে লিখিত অভিযোগে ‘ধর্ষণের চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে! এই বয়ান বদলের নেপথ্যে রাজনৈতিক চাপ আছে কিনা, তা অবশ্য পরিষ্কার হয়নি। তবে, এই ঘটনায়, পঞ্চায়েত সদস্যের সাথে সাথে, আরও এক প্রভাবশালীর নাম উঠে আসছে বলে মেদিনীপুর আদালতের এক আইনজীবী সূত্রে জানা গেছে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago