Movement

“ভালো আটা কোথায় যাচ্ছে”? পোকা ধরে যাওয়া আটা রাস্তায় ফেলে পশ্চিম মেদিনীপুরে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ উপভোক্তাদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: তিন-চার দিন আগেই খড়্গপুর শহরে অন্ত্যোদয় যোজনার চাল-গম পাওয়া গিয়েছিল অবৈধ কারবারীদের গুদামে! আর, এবার, খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকায় নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ! পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকার রেশন ডিলার সমরেশ ভঞ্জের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল বুধবার সকালে। উপভোক্তারা অভিযোগ করলেন, “ভালো আটা অন্যত্র সরিয়ে দিয়ে, নষ্ট ও পোকা হয়ে যাওয়া আটা দেওয়া হচ্ছে!” এই অভিযোগ জানিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর লোকাল থানার পুলিশ।‌ পৌঁছন ফুড ইন্সপেক্টর সৌম্য চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরাও।

অন্ত্যোদয় যোজনার আটা নিয়ে বিক্ষোভ খড়্গপুরে :

অন্ত্যোদয় যোজনার আটায় পোকা ধরে গেছে এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই অভিযোগে উপভোক্তারা আটা রাস্তায় ফেলে দেন। আরও নানা অভিযোগ করে, রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভও দেখাতে থাকেন। এদিকে, অভিযুক্ত রেশন ডিলার সমরেশ ভঞ্জ জানিয়েছেন, “বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে, সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। যা আটা এসেছে তাই দিচ্ছি।” অন্যদিকে, উপভোক্তারা অভিযোগ করেন, “এমনিতেই উনি মাল কম দেন। আর এবার ভালো আটা রেখে দিয়ে, এই মেয়াদ উত্তীর্ণ, পোকা লাগা আটা দিচ্ছেন! কোনো রাজনৈতিক দলের লোক নই আমরা। সাধারণ মানুষ।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন কর্তব্যরত এক আধিকারিক।

রেশন ডিলার’কে ঘিরে ধরে বিক্ষোভ :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago