পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইকে আগুন :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে “বাইকে আগুন”! অভিনব আন্দোলন পশ্চিম মেদিনীপুরে। খড়্গপুর শহরে রীতিমতো পুলিশ ফাঁড়ির বাইরেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাল “আমরা বামপন্থী”র কর্মী সমর্থকেরা।
প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতি মধ্যবিত্ত ও গরিব পরিবারদের কোমর প্রায় ভেঙে দিয়েছে। অন্যদিকে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং এর জেরে জিনিসপত্রের দাম যেভাবে দিনদিন বেড়ে চলেছে তাতে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে! তারই প্রতিবাদ জানিয়ে একটি পুরানো বাইকে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ “আমরা বামপন্থী”র সদস্যরা। অপরদিকে, একটি নতুন গাড়িকে ফুলমালা দিয়ে তুলে রাখা হল! কার্যত নতুন কায়দায় অভিনব এই বিক্ষোভ দেখানো হল খড়্গপুরের খরিদা এলাকায়। এই আন্দোলনের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় যানজটেরও সৃষ্টি হয়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…