Movement

Kharagpur: শহরের মাঝেই খানাখন্দে ভরা রাস্তা, লাল ধুলোয় ঢেকে যায় ঘরবাড়ি! দীর্ঘ অবরোধে মেদিনীপুর-খড়্গপুর সড়কে যানজট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি:শহরের মাঝখানেই খানাখন্দে ভরা রাস্তা! আর, সেই রাস্তা দিয়ে বছরের পর বছর যাতায়াত করছে মালবাহী ট্রাক। রেল শহর খড়্গপুরে, ইন্দা সংলগ্ন রেলের মাল গোডাউনে যাওয়ার রাস্তাটি তাই বুধবার সকাল থেকে অবরোধ করলেন এলাকাবাসী। রাস্তার ওপর চেয়ার নিয়ে বসে পড়লেন বাসিন্দারা। ফলে, সারি সারি ট্রাক রেলের মাল গোডাউনে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে পড়ল। খড়্গপুর থেকে মেদিনীপুর যাওয়ার ওটি রোড জুড়েও ট্রাক দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হল। দীর্ঘ তিন ঘণ্টা অবরোধ চলার পর সাড়ে এগারোটা নাগাদ রেল পুলিশ ও রাজ্য পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

অবরোধ:

প্রসঙ্গত, বাসিন্দাদের অভিযোগ, রেলের গোডাউনে যাওয়ার সময় সারাদিনে প্রায় শতাধিক ট্রাক রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা রীতিমতো খানাখন্দে ভরা। লাল ধুলোয় ভরে যায় এলাকা। আর বৃষ্টি হলে কাদা। ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তার পাশে খেলাধুলাও করতে পারে না। লাল ধুলো বাড়ি ঢুকে সর্দিকাশির সমস্যা বাড়ছে। এর আগেও স্থানীয়রা স্থানীয় বিধায়ককে জানিয়েও কোন লাভ হয়নি। ট্রাক অ্যাসোসিয়েশন কে জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ স্থানীয়রা রাস্তায় চেয়ারে বসে বসে পথ আটকে বিক্ষোভ দেখায়। আরপিএফ ও পুলিশ প্রশাসনের লোকরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা সারানোর আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago