Arrested

Arrested: কারখানায় বিক্ষোভের নামে বিশৃঙ্খলা! চার তাবড় তৃণমূল শ্রমিক নেতাকে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: বিক্ষোভের নামে কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের চারজন তাবড় শ্রমিক নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, INTTUC’র শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, “অশান্তি বরদাস্ত করা হবেনা”। এই মুহূর্তে তৃণমূল যে, সারা দেশের কাছেই নিজেদের ‘শিল্প দরদী মুখ’ তুলে ধরতে উন্মুখ তা বলাই বাহুল্য! প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে অবস্থিত বেসরকারি ব্যাটারি কারখানা (EXIDE)য় মঙ্গলবার বিক্ষোভ-অশান্তি হয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগে, চারজন বিক্ষোভকারী ইউনিয়ন নেতাকে রাতেই গ্রেপ্তার করল পুলিশ! এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে শিল্প শহরে। তবে, শিল্প কলকারখানায় কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সরকারের তরফে এই বার্তা দিতেই কড়া পদক্ষেপ বলে জানা গেছে।

EXIDE কারখানায় উত্তেজনা:

জানা গেছে, সোমবার এক্সাইড ব্যাটারি কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে INTTUC’র কয়েকজন নেতার নেতৃত্বে বিক্ষোভ চলে। শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কারখানা জুড়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়। এরপরই, কারখানার দুর্গাচক থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তাদের শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই দুই শ্রমিক ইউনিয়নের নেতা সৌমেন বাগ ও শেখ মইদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। পরে, INTTUC’র তমলুক জেলা সভাপতি তাপস মাইতি এবং দলের অবজারভার পদে থাকা সঞ্জয় ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হয়। চারজনকেই আজ হলদিয়া আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। পুলিশি পদক্ষেপে খুশি হলদিয়ার শ্রমিক থেকে কারখানার মালিকরা। এদিকে, রাতেই INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলদিয়া পৌঁছেছেন বলে জানা গেছে। “কোনরকম বিশৃঙ্খলা অশান্তি বরদাস্ত করা হবে না”, তিনি এই বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago