Murder

Murder Case: ফোন করেই ‘খুনি’কে ডেকে আনলেন গৃহবধূ! পিংলা কাণ্ডে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: গৃহবধূ খুন! পিংলা কাণ্ডে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন? এখনও অবধি পাওয়া তথ্য যেন তাই ইঙ্গিত করছে। প্রসঙ্গত, বুধবার সকালে পিংলা থানার জামনা দুই নম্বর অঞ্চলের উজান এলাকায়, বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠ থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান ছিল ধর্ষণ করে খুন করা হয়েছে। গ্রামবাসীরাও তেমনই বলছিলেন। খুনের কথাই বলছিলেন, মৃতার স্বামী এবং দুই মেয়েও। সেই ঘটনার ৬ ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জেলা পুলিশ তথা পিংলা থানা। বুধবার সন্ধ্যায় জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

এখানেই গৃহবধূ’র মৃতদেহ উদ্ধার হয়েছে:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে উজান এলাকায় ফাঁকা মাঠ দিয়ে ধানের কাজ করতে যাওয়ার সময় একটি পুকুরের সামনে ওই গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই, গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। জানা যায় উজান গ্রামের বছর ৩৫ এর গৃহবধূর নাম বেহুলা সিং। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাসিন্দাদের অভিযোগ ছিল, ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনার ৬ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয় এবং জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, “মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই ব্যক্তিকে (ধৃত ব্যক্তি) ফোন করতে করতেই গৃহবধূ বেরিয়ে যান। ওই ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত ছিল বলেই মনে হচ্ছে। গৃহবধূর ফোনটি আমরা সংগ্রহ করেছি। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সংগ্রহ করেছি। আশা করছি দ্রুত খুনের বিষয়টি কিনারা করা যাবে।” স্বভাবতই, ওই ব্যক্তির সঙ্গে গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও, পুরো বিষয়টিই এখনও তদন্ত সাপেক্ষ!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago