Murder

“ওর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলাম, রাগে মেরে দিয়েছি”! শালবনীর যুবক খুনের ঘটনায় স্বীকারোক্তি গৃহবধূর স্বামীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: “রবিবার রাতের বেলায় ওকে ফলো করে পেছন পেছন গিয়েছিলাম। দু’জনে দেখা করল! হাতেনাতে ধরে ফেললাম। তারপর, আর নিজের মাথা ঠিক রাখতে পারিনি। মেরে ফেললাম”! মঙ্গলবার দুপুরে মেদিনীপুর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ‘খোলামেলা’ স্বীকারোক্তি শোনা গেল শালবনীর ওই প্রতিবন্ধী যুবক খুনে মূল অভিযুক্ত গৃহবধূর স্বামী বাবলু মাহাত’র মুখে। শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ বাবলু মাহাত’র সাথে সাথে তাঁর স্ত্রী-কেও গ্রেফতার করেছে সোমবার রাতেই। দু’জনকেই মঙ্গলবার দুপুরে জেলা আদালতে তোলা হয়েছিল। তদন্তের জন্য পুলিশ ১৪ দিনের হেফাজত (পুলিশ রিমান্ড) চেয়েছিল, বিচারক ৮ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটার অদূরে শিরষি গ্রামের যুবক সনাতন হেমব্রমের (২৫) রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনাতেই তদন্তে নেমে পিড়াকাটা ফাঁড়ি তথা শালবনী থানার পুলিশ মৃত সনাতনের সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে পড়া গৃহবধূ এবং তাঁর স্বামী-কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিলেন। সোমবার রাতে দু’জনকেই গ্রেফতার করা হয়।

ঘটনার তদন্তে পুলিশ (সোমবারের ছবি) :

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা থেকে ৮-১০ কিলোমিটার দূরে, প্রত্যন্ত শিরষি (শিরষা) গ্রামের শম্ভু হেমব্রমের ছেলে সনাতন হেমব্রম শারীরিক প্রতিবন্ধকতার শিকার। চোখে কম দেখে এবং কানেও কম শোনে। ওই গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে প্রতিবন্ধী সনাতনের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল! সেই সম্পর্কে বাধা হয়নি সনাতনের শারীরিক প্রতিবন্ধকতাও। ক্রমেই সম্পর্কের কথা জানাজানি হয়! মৃত যুবকের কাকা মঙ্গল হেমব্রম সোমবারই জানিয়েছিলেন, “গত কয়েক মাস আগে, গ্রামেরই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ওকে মারধরও করা হয়েছিল।” তবে, সেই সম্পর্ক সনাতনকে মারধরের পরেও শেষ হয়ে যায়নি! গোপনে নাকি চলছিল- প্রেম, প্রণয়। সেই কারণেই সনাতন খুন হয়ে থাকতে পারে বলে পরিবারের অভিযোগ ছিল। পুলিশও সেই অনুমান করে ওই গৃহবধূ ও তাঁর স্বামী বাবলু মাহাত’কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। অবশেষে, জোড়ায় ভেঙে পরেন দু’জনই। বাবলু স্বীকার করেন, স্ত্রী’র সাথে হাতেনাতে ধরে ফেলে, ক্রোধের বশে সনাতনকে খুন করেছেন! মঙ্গলবার তাঁদের ৮ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। উল্লেখ্য যে, সোমবার সকালে শিরষি গ্রামের অদূরেই পারাং নদীর পাড়ে এক ঝোপ থেকে উদ্ধার হয়েছিল সনাতনের মাথা থেঁতলে যাওয়া এবং ক্ষতবিক্ষত মৃতদেহ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago