National

Agni Prime: দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সংযোজন! “অগ্নি প্রাইম” মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৮ ডিসেম্বর:দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এবার বড়সড় সংযোজন ঘটলো। শত্রুদেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশের সামরিক শক্তিকে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে নিল ভারত। শনিবার ওড়িশা উপকূলে “অগ্নি প্রাইম” মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation)। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে সকাল ১১ টায় এই পরীক্ষাটি করা হয়। এই প্রসঙ্গে DRDO-র তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, “সকাল ১১টা ৬ মিনিটে DRDO এই মিসাইলের পরীক্ষা করে। টেলিমেট্রি, রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল স্টেশন এবং পূর্ব উপকূলে অবস্থানরত ডাউনরেঞ্জ জাহাজগুলি ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক এবং পর্যবেক্ষণ করে। মিসাইলটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, সঠিক ভাবে মিশনের সমস্ত উদ্দেশ্য পূরণ করেছে।”

সফল উৎক্ষেপণ :

জানা গিয়েছে যে, ১-২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম “অগ্নি প্রাইম”। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি। ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়ক পথের বিশেষ সামরিক যান থেকে মিসাইলটি ছোঁড়া যাবে। পাশাপাশি, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এটি। এই ক্ষেপণাস্ত্রে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যার ফলে নিখুঁত ভাবে নিশানায় লক্ষ্যভেদে সক্ষম এই মিসাইল। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুন প্রথমবার এই মিসাইলের সফল পরীক্ষা করেছিল ভারত। এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago