Recent

Paschim Medinipur: মর্মান্তিক দৃশ্য! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ টি হনুমানের, জীবনের ঝুঁকি নিয়ে আরেকটিকে বাঁচালেন স্থানীয় যুবকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক খুঁটি থেকে ঝুলছে ২ টি হনুমান। নীচে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন একদল স্থানীয় যুবক। কিন্তু, তাদের সব চেষ্টা বৃথা গেল! মৃত্যু হল ওই দু’টি হনুমানের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা ঘোড়ইঘাট এলাকার। শনিবার দুপুরে বিকট শব্দ শুনে এলাকার মানুষ রাস্তায় বের হন। রাস্তায় বেরিয়েই দেখলেন এই মর্মান্তিক দৃশ্য! দুটি হনুমান ইলেকট্রিক খুঁটি থেকে ঝুলছে। দু’তিন জন যুবক কোনো কিছু না ভেবেই, জীবনের ঝুঁকি নিয়ে শুকনো বাঁশ দিয়ে খুঁচিয়ে নীচে জাল পেতে আহত হনুমান দুটিকে বাঁচানোর চেষ্টা করলেন। শত তৎপরতা সত্ত্বেও বাঁচানো গেল না ১ টি হনুমানকে, আশঙ্কাজনক অবস্থায় অপর হনুমান’ টির চিকিৎসা চলছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলছে হনুমান :

স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের খোঁজে গ্রামে গঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। শনিবার পড়ন্ত দুপুরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একদল হনুমান। হঠাৎ করে বিদ্যুতের তারে বিকট আওয়াজ। সাথে সাথেই ছুটে আসেন এলাকার মানুষ। দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিকের খুঁটিতে ঝুলছে দু’টি হনুমান। স্থানীয়রা শুকনো বাঁশ দিয়ে ইলেকট্রিকের খুঁটি থেকে হনুমান গুলিকে নামানোর চেষ্টা করেন। নীচে জাল পেতে ধরেন কিছু মানুষ। বাঁশের খোঁচায় এই হনুমানগুলি পড়ে জালের মধ্যে। স্থানীয়রা খবর দেন বনদপ্তরে। স্থানীয়দের দাবি, দু’টি হনুমানের মধ্যে একটির মৃত্যু হয়েছে। অপরটি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে বনদপ্তর। আহত হনুমানটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। বনদফতরের দাসপুর সুলতান নগর বিটের কর্মীরা এসে হনুমান দু’টিকে উদ্ধার করে নিয়ে যান।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago