National

MI17 Crashed: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৮ ডিসেম্বর: তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার MI-17 (এম আই ১৭) হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত। ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী ও পরিবারের সদস্যরাও। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, তিনজন গুরুতর আহতকে নীলগিরি জেলার ওয়েলিংটন ক্যান্টনমেন্ট এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলেও খবর আসছে! বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের এখনও খোঁজ মেলেনি!

ভেঙে পড়ল বায়ুসেনার বিমান :

জানা গেছে, কপ্টারে CDS বিপিন রাওয়াত-সহ ১৪ জন ছিলেন। তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। বেলা ১২টা ৪০ নাগাদ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার কপ্টার। জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে এই সেনা কপ্টার।সিডিএস বিপিন রাওয়াত, পাইলট ও পরিবারের সদস্যদের নিয়েই ভেঙে পড়ে কপ্টারটি। ভেঙে পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন লেগে গেছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কুন্নুরে। সিডিএস বিপিন রাওয়াত ছিলেন কপ্টারে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
*আপডেট : হাসপাতালে ভর্তি করা হয়েছে সিডিএস বিপিন রাওয়াত। তাঁর অবস্থা আশঙ্কাজনক! (২:৩০ মিঃ)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago