Recent

Paschim Medinipur: রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: জেলাজুড়ে বারবার মাল কম দেওয়া থেকে নানাভাবে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠছে রেশন ডিলারদের বিরুদ্ধে। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে সমস্যার সমাধান হচ্ছে না! শুধুমাত্র আশ্বাস মেলে কাজের কাজ কিছুই হয় না। এমনই অভিযোগ জেলার রেশন গ্রাহকদের। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বসন্তপুরে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। গ্রাহকদের অভিযোগ, ওই রেশন ডিলারের ফতোয়া অনুযায়ী, বাড়ির অসুস্থ ব্যক্তি থেকে ৫-৬ বছরের শিশুদেরও রেশন দোকানে আনতে হবে! না হলে রেশন সামগ্রী পাওয়া যাবে না।

ফিরিয়ে দেওয়া হয় উপভোক্তাদের :

অনেকেরই অভিযোগ, তাঁদের বাড়ির ৫ জনকে একই রেশন কার্ডে ২০ বছর ধরে মাল দেওয়া হয়েছে, হঠাৎ করে ডিলার বলছেন বাড়ির ৮০ বছরের বৃদ্ধাকে রেশন দোকানে আনলে তবেই মাল পাওয়া যাবে। গ্রাহকদের অভিযোগ, গতবারও রেশন সামগ্রী দেওয়া হয়েছিল, হঠাৎ করে এবার বলা হচ্ছে ছোট বাচ্চা থেকে বাড়ির অসুস্থ বয়স্কদের রেশন দোকানে না আনলে মাল বরাদ্দ করা যাবে না! গ্রাহকদের দাবি, তাঁরা বারবার আধার, রেশন কার্ড সহ যাবতীয় কাগজপত্র জেরক্স দিয়েছেন। আধার লিঙ্ক করা হয়েছে। ইচ্ছে করেই রেশন ডিলার এভাবে তাঁদের হয়রানি করছেন। এ নিয়ে রেশন ডিলার অনিল কুমার জানা বলেন, “বিষয়টিতে আমাদের কোনো হাত নেই। আমরা সর্বদা মাল দিতে প্রস্তুত। কিন্তু, অনেকক্ষেত্রে বাচ্চাদের আধার লিঙ্ক ম্যাচ করছে না। আবার অনেক ক্ষেত্রে তাদের হেড আলাদা হয়ে গেছে। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।” খাদ্য দপ্তর থেকে বিষয়টি জানতে চাইলে চন্দ্রকোনা ১ ব্লকের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বিষ্ণুপদ চক্রবর্তী বলেন, “বিষয়টি দেখা হচ্ছে। আমি নিজে পরিদর্শনে যাব। দ্রুত সমস্যার সমাধানের করা হবে।” কোথাও কি কোন নজরদারির অভাব হচ্ছে? তিনি বলেন, “বিষয়টি নতুন সমস্যা। সমস্যাটি দেখে দ্রুত সমাধান করা হবে। তদন্ত করে ডিলারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।”

রেশন ডিলারের ক্ষোভ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago